রাজধানীতে ট্রাকচাপায় মুরগিবাহী ভ্যান চালক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:৪৬ পিএম

রাজধানীর পল্টনে ট্রাকের চাপায় মুরগিবাহী ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী। 

শনিবার দিবাগত রাত দুইটা পাঁচ মিনিটের দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মো. নাঈম (১৯) ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল ইসলাম ও নুর নাহারের ছেলে। তিনি মুগদার পূর্ব মানিকনগরে থাকতেন। 

আহত ওয়াসিমকে (২৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম ও ওয়াসিম কাপ্তান বাজার থেকে মুরগী ক্রয় করে ভ্যানযোগে মগবাজার যাচ্ছিলেন। 

ফকিরাপুল মোড়ে একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। আর তার সহকারী গুরুতর আহত হন।  

আরও পড়ুন: কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে একজন নিহত, দুইজন আহত

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর