তাকসিমের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৭:৫৪ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আলোচিত তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব এসেছে সংস্থাটির পর্ষদ সভায়।

মঙ্গলবার ওয়াসার পর্ষদ সভার এ প্রস্তাব অনুমোদন হলে সপ্তমবারের মতো বাড়বে তাকসিম এ খানের মেয়াদ। 

২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তাকসিম। আগামী ১৪ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। মার্কিন নাগরিক তাকসিমের মেয়াদ সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২০ সালে অক্টোবরে। 

অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওয়াসারে সবচেয়ে দীর্ঘসময়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা তাকসিম এ খানের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলাও করেছে। এছাড়া তার ‘অবৈধ সম্পদ’ আছে কিনা সে খোঁজেও নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

এই নিয়ে সপ্তমবারের মতো তাকসিমের চাকুরির মেয়াদ বাড়ছে। এবার সহ আগের ছয় দফা মেয়াদ বৃদ্ধির তারিখগুলো নিচে দেয়া হলো:

প্রথম দফা: প্রথম দফায় তিনি নিয়োগ পান ২০০৯ সালের ১৪ই অক্টোবর। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তিনি সেবার নিয়োগ পান। অভিযোগ আছে সেই সময় তাকসিমের আবেদনের যোগ্যতাই ছিলো না। বেআইনীভাবে তিনি নিয়োগ পান।

দ্বিতীয় দফা: প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই বোর্ড তিন বছরের প্রস্তাব দিলে সরকার ২০১২ সালে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না গিয়ে এভাবে মেয়াদ বৃদ্ধি পরিষ্কারভাবে বিধিমালা লংঘন।

তৃতীয় দফা: ২০১২ সালে বোর্ডের করা তিন বছরের প্রস্তাবের অবশিষ্ট দুই বছরের মেয়াদ ২০১৩ সালে অবৈধভাবে বৃদ্ধি করা হয়।

চতুর দফা: ২০১৫ সালের তাকসিমের ঘনিষ্ঠ জুয়েনা আজিজ বোর্ড চেয়ারম্যান থাকাকালীন পত্রিকায় লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে নিজের দেয়া শর্তমতো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

পঞ্চম দফা: ২০১৮ সালে তৎকালিন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফের নির্দেশমতো বোর্ড তিন বছরের জন্য প্রস্তাব দিয়ে সেই অবৈধ নির্দেশ পালন করে।

ষষ্ঠ দফা: ২০২০ সালে বোর্ড আবারো তাকসিমের মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব দিলে সরকার তা অনুমোদন করে।

সপ্তম দফা: মঙ্গলবার বোর্ড আবারো তাকসিমের মেয়াদ তিন বছর বৃদ্ধির প্রস্তাব করে। এই প্রস্তাবে তিনজন বোর্ড সদস্য বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দেন।


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর