ফ্লাইওভারে মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় দম্পতি আহত

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৪:০২ পিএম

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক দম্পতি ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে যাত্রাবাড়ীতে দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন মো. মতিউর রহমান (৪৫) ও তার স্ত্রী মোসা. জাকিয়া খাতুন (৩১)। তাদের গ্রামের বাড়ি রংপুর সদরের মহাদেবপুরে। বর্তমানে কালীগঞ্জের ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। মতিউর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।

আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে খাদিজা বেগম নামে এক পথচারী তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। তাদের মধ্যে মতিউরের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উসমান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা মোটরসাইকেলটি থানায় নিয়ে রাখা হয়েছে। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর