শেষ মুহূর্তের প্রচারে সরব ঢাকা-১৭ আসনের প্রার্থীরা

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম

রাত পোহালেই শেষ হচ্ছে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার। তাই শেষ মুহূর্তে ভোটারদের দুয়ারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। শেষ দিনে নেতাকর্মীদের মিছিল আর গণসংযোগে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 

শুক্রবার এ আসনের নির্বাচনী প্রচারের শেষ দিন। তাই দলীয় প্রার্থীর প্রচারে সরব আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। 

বস্তি ও ছিন্নমূল মানুষের পুনর্বাসন এলাকাভিত্তিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। 

শেষ দিনে জনসংযোগে নেমে নৌকার প্রার্থী বলছেন, তিনি অবাস্তব কোনো প্রতিশ্রুতি দিতে চান না। নির্বাচিত হতে পারলে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। 

এদিকে, মাটিকাটা এলাকায় জনসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী শিকদার আনিসুর রহমান। এর আগে সংবাদ সম্মেলনে সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন করেন তিনি। 

আর তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান বললেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে।

শেষ দিনে বিশাল মিছিল নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন জাকের পার্টির প্রার্থী রাশিদুল হাসানও। তার দাবি, এলাকার ছেলে হিসেবে তার ধারেকাছেও ভোট পাবেনা কেউ।

শনিবার সকাল ৯টায় শেষ হচ্ছে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার। ভোট হবে আগামী ১৭ জুলাই। চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে খালি হওয়া আসনটির উপ-নির্বাচনে লড়ছেন সাতজন প্রার্থী।

আরও পড়ুন: গুলশান শপিং সেন্টার থেকে মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা

তিন লাখ ২৫ হাজার ভোটারের এই আসনটির ৫০ শতাংশ ভোটারই বস্তির বাসিন্দা। যাদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। যেকোনো প্রার্থীর জয়-পরাজয় নির্ভর করবে উচ্চবিত্তের এলাকায় থাকা সুবিধাবঞ্চিত এই ভোটারদের ওপরই।  


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর