গুলশান শপিং সেন্টার থেকে মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৪:৫৪ পিএম

সিলগালা করে দেয়া গুলশান শপিং সেন্টার থেকে মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

তাদের দাবি, ৩০ জুলাই পর্যন্ত সময় দেয়া হলেও তার আগেই মার্কেটটি সিলগালা করে দেয়া হয়েছে।

তবে উত্তর সিটি কর্পোরেশন বলছে, তাদের ঈদের পর পর্যন্ত সময় দেয়া ছিলো। কিন্তু তারা সরে না যাওয়া নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন।

তিন দিনের মধ্যে খালি করতে হবে পুরো মার্কেট। তাই মালামাল সরাতে ব্যস্ত গুলশান শপিং সেন্টারের ব্যবসায়ীরা।

কাগজের কার্টনে ভরে ছোট ছোট পিকআপে করে এসব মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি ৩০ জুলাই পর্যন্ত সময় দেয়া হলেও থাকলেও বিনা নোটিসে মার্কেট সিলগালা করে দেয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ বলেই গুলশান শপিং সেন্টার সিলগালা করা হয়েছে। মার্কেট খালি করতে ব্যবসায়ীদের বার বার নোটিশ দেয়া হয়েছে। সবশেষ তাদের ঈদের পর পর্যন্ত সময় দেয়া ছিলো। ব্যবসায়ীদের বক্তব্য সত্য নয়।

অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় ২০২১ সালে গুলশান শপিং সেন্টারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার করতে বলে ফায়ার সার্ভিস। কিন্তু সেটি এর কিছুই করেননি ভবন মালিক। ব্যবসায়ীরা ভবনটির নিরাপত্তা নিশ্চিতের কোন উদ্যোগ নেননি।

আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় দম্পতি আহত

বৃহস্পতিবার মার্কেটটি সিলগালা করে দেয় সিটি কর্পোরেশন। প্রতিবাদে গুলশান সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। ফলে দিনভর ভোগান্তিতে পড়েন এই সড়কে চলাচল করা হাজারও মানুষ।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর