ডেঙ্গু থেকে বাঁচার আকুতি জানাতে রাস্তায় জুরাইনের মানুষ

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম

ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচার আকুতি জানাতে এবার রাস্তায় নামলো জুরাইনের মানুষ। সেখানকার ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। যাদের বেশির ভাগেরই চিকিৎসা খরচ মেটানোর সামর্থ্য নেই। এই অবস্থায় জুরাইনে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার দাবি জানালো এলাকাবাসী। 

তারা বলছেন, অন্তত একটি ক্যাম্প হাসপাতাল স্থাপন করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হোক।

সরেজমিনে দেখা যায়, বাবার কোলের ছোট্ট এক শিশু আজ মা-হারা। ডেঙ্গু তার মাকে চিরতরে কেড়ে নিয়েছে। পাশেই দাঁড়ানো পুরো পরিবার। যাদের বেশিরভাগই ডেঙ্গু আক্রান্ত। কিন্তু চিকিৎসা খরচ মেটানোর সাধ্য নেই।

অসহায় এই মানুষগুলোও এলাকাবাসীর সাথে প্রতিবাদে শামিল হয়েছে। তাদের একটাই দাবি ডেঙ্গু থেকে বাঁচতে চাই।

গেল কয়েক বছরের মতো এবারও ডেঙ্গুর অন্যতম রেড জোন জুরাইন। প্রতিবাদে অংশ নেয়ারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এখানে অনেকের ঘরের নীচতলা পানিতে তলিয়ে থাকে। সেই পানিতে মশা জন্মায়। কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডভুক্ত এই এলাকায় মশা নিধনের তৎপরতা নামে মাত্র।

জুরাইনের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘আমাদের সিটি কর্পোরেশন বললো যে, আপনারা রেড জোনো অবস্থান করছেন। আপনারা দরিদ্র। কিন্তু তাও আমাদের জন্য আলাদা কোন পরিকল্পনা নেই। নেই কোন ব্যবস্থা।’

পরিস্থিতি বিবেচনায় জুরাইনে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির দাবি জানান এলাকাবাসী। তারা বলছেন, অন্তত ফিল্ড হাসপাতালের মতো অস্থায়ী কোন স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করে হলেও তাদের পাশে দাঁড়ানো হোক। পরিস্থিতি এতোটা খারাপ হবার পেছনে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও করেন এলাকাবাসী।

জুরাইনের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বিষয়ে তেমন খোঁজও রাখেন না।

আরও পড়ুন: শিল্পী জলি হাসান মারা গেছেন

ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের সচেতনতার ব্যাপারেও জোর দিচ্ছে জুরাইনের মানুষ। আগামী এক সপ্তাহ পুরো এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে দক্ষিণের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে জুরাইনের মানুষ।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর