বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১২:২৬ পিএম

বুড়িগঙ্গায় নৌকা চালাতে গিয়ে নিখোঁজ মাঝি আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার বিকালে বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটের বিআইডব্লিউটিসির ভেড়ানো জাহাজের তলদেশের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রশিদ পিরোজপুরের স্বরূপকাঠি সোহাগদল গ্রামের আবুল বাশারের ছেলে। সোয়ারীঘাটে ট্রলারের লেবারের কাজ করতেন তিনি। বর্তমানে কাজ কম থাকায় বুড়িগঙ্গায় নৌকা চালাতে এসেছিলেন তিনি।

ফায়ার সার্ভিসের ডুবুরি ইমরান হোসেন জানান, স্রোতের কারণে মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ মিটার দূরে ভেসে গিয়েছিল।

আরও পড়ুন: শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

এর আগে, বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় মিড‌ফোর্ট বটতলা ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে বুড়িগঙ্গায় নিখোঁজ হন মাঝি আব্দুর রশিদ।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর