ডেঙ্গুতে পাঁচ দিনে ৫০ মৃত্যু, আক্রান্ত সাত হাজার

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০১:৪০ পিএম

ডেঙ্গুতে পাঁচ দিনে ৫০ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার। আক্রান্ত ও মৃত্যুর বেশিরভাগ ঢাকায়। তবে পুরো দেশেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ডেঙ্গু।

এ অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকেও এগিয়ে আসার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সপ্তাহের শুরু থেকেই ভয়াবহ রূপ নেয় ডেঙ্গু। শনিবার দেড় হাজারেরও বেশি মানুষ ভর্তি হয় হাসপাতালে। এরপর আক্রান্ত ও মৃত্যুর গ্রাফটা আর নিচে নামেনি। পাঁচদিনে সাত হাজারেরও বেশি মানুষ ভর্তি হয়েছে হাসপাতালে। মারা গেছে ৫০ জনেরও বেশি। যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে স্বাস্থ্যগত জরুরী পরিস্থিতি ঘোষণার মতো সময় এখনও আসেনি।

রোগীদের উপচে পড়া ভিড়ে সরকারি বেশ কিছু হাসপাতাল বাধ্য হচ্ছে রোগী ফিরিয়ে দিতে। তাই উচ্চমূল্যের বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা।

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চার ধরণের পরীক্ষার দাম বেঁধে দিয়েছে সরকার।

এনএস ওয়ান, আইজিজি, আইজিএম প্রতিটি পরীক্ষা তিনশ’ টাকা। সিবিসি চারশ’ টাকার বেশি নয়। কিন্তু বেসরকারি হাসপাতালের বেড ভাড়া, কনসালটেন্সি ফি অন্যান্য পরীক্ষার মূল্য, সব মিলে হাসপাতালগুলোর বিলের বিপরীতে অসহায় রোগীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন, ডেঙ্গুতে এখনও জরুরি অবস্থা জারির সময় আসেনি।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে আমি বললো- তাদের বিবেকবান হতে হবে। তাদের মানুষের খারাপ দিনে যতটুকু লাভ না করলেই নয়- তা করে হলেও মানুষের পাশে দাঁড়ানো উচিত।

আরও পড়ুন: গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে

নাগরিক সচেতনতা আর প্রশাসনের যথাযথ উদ্যোগ ছাড়া; ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলা করা কঠিন হবে বলেই মনে করেন তিনি।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর