ডেঙ্গু প্রতিরোধে শিল্পীদের পাশে চান মেয়র আতিক

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০২:৪৭ পিএম

ফকির আলমগীর, আযম খান কিংবা ফিরোজ সাঁইয়ের মত শিল্পীরা যেমন তাদের গানের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন, তেমনি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর খিলগাঁওয়ে প্রয়াত দেশের বীর মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের নামে সড়ক উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। শুরুতে মেয়র খিলগাঁও তালতলা কবরস্থানে ফকির আলমগীরের কবরে শ্রদ্ধা জানিয়ে ফুল দেন। 

সেখানে ফুল দেয়া ও দোয়া শেষে খিলগাঁও বি ব্লক, ছয় নম্বর রোড (মুক্তি ক্লিনিক সংলগ্ন) শিল্পী ফকির আলমগীর সড়ক নামে উদ্বোধন করেন। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ফকির আলমগীরের মত শিল্পীরা মানুষকে জাগ্রত করতে পেরেছিলেন, অণুপ্রেরণা জুগিয়েছেন মুক্তিযুদ্ধে। 

তিনি বলেন, গান আমাদের মুক্তিযুদ্ধের অংশ ছিলো এটা পৃথিবীতে বিরল ঘটনা। গান হৃদয়ে লালন করার মাধ্যমে দেশকে লালন করা যায়। একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় গানের মাধ্যমে যুব সমাজকে আন্দোলিত করে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল।

মেয়র আতিকুল বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান  জানাই। সিটি করপোরেশনের একার চেষ্টায় মশা নিধন করা সম্ভব হবে না। সবার সহযোগিতা লাগবে। ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, কোথাও পানি জমছে এমনটা আপনাদের নজরে আসলে সেটা আমাদের জানান। পানি জমে আছে কিন্তু মশার ওষুধ ছিটানো হয়নি বা সিটি করপোরেশনের সেবা পাচ্ছেন না, এমন তথ্যও আমাদের জানান।

তিনি আরও বলেন, সবাইকে নিজেদের বাসা বাড়ির জমা পানি সরিয়ে দিয়ে লার্ভা ধ্বংস করতে হবে। পরিত্যক্ত সব স্থানে এডিসের লার্ভা ধ্বংস করে ফেলুন। এই ব্যাপারে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মশার হাত থেকে বাঁচতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। বাচ্চাদের বিশেষ যত্ন করার আহবানও জানান আতিকুল ইসলাম।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর