রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৩২ পিএম

রাজধানীতে এক দম্পতির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. জুয়েল (২৮) ও তার স্ত্রী মোসা. নাসরিন (২২)। নাসরিন বাসা বাড়িতে কাজ করতেন এবং তার স্বামী জুয়েল লেগুনা চালাতেন।

জুয়েল কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বুবইল গ্রামের জাদুল খন্দকারের ছেলে এবং নাসরিন কুড়িগ্রামের দক্ষিণকাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

নাসরিনের ভাই টিটু খন্দকার জানান, ৩ থেকে ৪ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তারা প্রথমে গাজীপুরে থাকতেন। তাদের একটি সন্তান ছিল, সন্তানটি সাত মাস বয়সে মারা যায়।

আরও পড়ুন: ঝালকাঠিতে দুর্ঘটনা: সেই বাসের চালক গ্রেপ্তার

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী বলেন, আমরা রাত দুইটার দিকে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর