নুরের বাসায় অভিযানে আইনের ব্যত্যয় হয়নি: ডিবি

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৬:৫০ পিএম

আত্মগোপনে থাকা একাধিক মামলার আসামি গ্রেপ্তার করতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, এক্ষেত্রে আইনের কোন ব্যত্যয় হয়নি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় গত মধ্যরাতে দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এই কর্মকর্তা।

বুধবার বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ তার পরিচয় দিয়েছিল। আমরা তো আইনের বাইরে কিছু করিনি। বিন ইয়ামিন মোল্লা একটি মামলার আসামি। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করছে। তার বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন।

তিনি বলেন, ভিপি নুর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন রাজনীতিবিদ। তারই তো উচিত ছিল বাসায় যদি কোনো মামলার আসামি থাকে তবে তাকে বের করে দেওয়া। সেটা না করে তিনি উল্টো পুলিশের উপর চড়াও হলেন, পুলিশকে গালাগাল করলেন। সরকারি কাজে বাধা দিলেন।

আইনের ধারা উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, নুর যখন জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তখন পুলিশ তার পরিচয় দিয়েছে। বলেছে, আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। পুলিশ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে, আসামি দিয়ে দেন। আইনে বলা আছে যে, আসামি যার বাসায় থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনে প্রয়োগ করে আসামি আনতে পারি। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি।

আরও পড়ুন: ঢাবিতে নুরের ওপর হামলা

এর আগে মঙ্গলবার মধ্যরাত দুইটার দিকে নুরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় ফেসবুক লাইভে এসে নুর অভিযোগ করে বলেন, যারা অভিযানে এসেছিলেন তাদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল করেছে। আমার দুই মাস ও সাড়ে তিন বছরের ছোটো দুটো বাচ্চা পুলিশের এ তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর