গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৩৩ পিএম

রাজধানীর পান্থপথে ধাক্কা লেগে প্রাইভেটকারের রিয়ারভিউ মিরর ভাঙায় এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাও থানাধীন পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটির সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত লেগুনা চালক সবুজ (৩৫) বরিশালের বাসিন্দা।

সবুজের লেগুনার হেলপার জানান, রাস্তায় গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারটি থেকে চার-পাঁচজন আরোহী নেমে এসে সবুজকে বেধড়ক মারধর শুরু করেন। তাদের পিটুনিতে চেতনা হারিয়ে ফেলেন সবুজ। এরপর আরোহীরা প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অচেতন অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সবুজকে অবচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১১ টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কারাবন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, প্রাইভেটকার আরোহীদের মারধরে লেগুনাচালক নিহতের ঘটনাটি জেনেছেন। গাড়িটি শনাক্ত করে অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর