বিএনপি নেতা সালাহ উদ্দিন গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৭:০৮ পিএম

সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির দিন সহিংসতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 

সালাহ উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির কোনো অনুমতি ছিল না। ওইদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় সালাহ উদ্দিন আহমেদ প্রধান আসামি।

বৃহস্পতিবার দুপুরের পরেই সালাহ উদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। দুপুর দুইটার দিকে যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের উপর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডেমরা সাবেক এই সংসদ সদস্যকে আটক করে নিয়ে যাওয়ার খবর দেন তার গাড়িচালক। 

পরে মোট চার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন। 

গত শনিবার ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। ভাংচুর করা হয় আরও কয়েকটি যানবাহন। 

এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর