যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মরিয়ম লালমনিরহাট সদর উপজেলার তিস্তাপানা গ্রামের লাভলু হোসেন ও রিভা বেগমের একমাত্র সন্তান। লাভলু স্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিত্যক্ত কাগজ বাঁধাইয়ের দিনমজুর হিসাবে কাজ করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর পৌনে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

উদ্ধারকারী প্রতিবেশী মো. শামীম মিয়া বলেন, বাসার সামনে রাস্তায় খেলাধুলা করার সময়ে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিল মরিয়ম। সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি বলেন, বাসার সামনে রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। তবে সে কিসের ধাক্কায় আহত হয়েছিলো তা জানা যায়নি। 

আরও পড়ুন: স্ত্রী-সন্তান থাকলেও হিজড়া সেজে যেভাবে করতেন চাঁদাবাজি

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 


একাত্তর/এসজে 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর