আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি!

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:০৯ এএম

ফ্রান্সের প্রধানতম আকর্ষণ আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকির কারণে সরিয়ে নেওয়া হলো তিনটি তলার পর্যটকদের। 

শনিবার প্যারিসে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বে থাকা এসইটিই কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশের একটি দল টাওয়ারে অবস্থিত একটি রেস্তোরাঁসহ গোটা এলাকা তল্লাশি করছে।

বোমা হামলার হুমকির পর স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) দিকে আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা এবং নিচের বর্গাকার জায়গা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই ঘণ্টা পরেই পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া স্থাপনাটি।


সূত্র: এনডিটিভি

একাত্তর/এআর


দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর