আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাসে লিকেজের আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। 

নিহত সাবিনা বেগমের (৪০) বাড়ি নাটোরের বড়াইগ্রামে। তিনি ও তার স্বামী মোতালেব হোসেন গার্মেন্টসে চাকরি করেন। তাদের দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।

নিহতের দেবর হুমায়ুন কবির বলেন, সাবিনা ও তার স্বামী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নতুন নগরে একটি সেমিপাকা টিনের বাড়িতে থাকেন। 

গত ১২ আগস্ট রাতে রান্নাঘরে সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে মোট ছয়জন দগ্ধ হন। তাদের অধিকাংশই গার্মেন্টসকর্মী। 

দগ্ধদেরকে সে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। 

চিকিৎসাধীন বাকিরা হলেন ৫০ শতাংশ দগ্ধ সাদিকুল ইসলাম (২৮), ৪৫ শতাংশ দগ্ধ নজরুল ইসলাম (৪৫) ও হাশেম আলী (৪৫), ১০ শতাংশ দগ্ধ মো. হোসেন (২৭) ও ২০ শতাংশ দগ্ধ কমলা বেগম (৫০)।

আরও পড়ুন: দলীয় মতাদর্শ ও ব্যক্তিগত ক্ষোভ থেকে সাঈদীর চিকিৎসককে হুমকি

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানিয়েছেন, সাবিনা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  


একাত্তর/এসজে 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর