মৌলভীবাজার-৪ আসনের নির্বাচনী চিত্র

আওয়ামী লীগের কোন্দল কাজে লাগাতে চায় বিএনপি

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৭:০১ পিএম

মৌলভীবাজার-৪ আসনে চা-বাগানের ছেলেমেয়েদের লেখাপড়া নিশ্চিত হওয়ায় স্বস্তি জানিয়েছেন শ্রমিকরা। শ্রমিকদের ভোট নির্ভর এই আসনে, টানা সাত বার জয়ী আওয়ামী লীগের সিনিয়র নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদসহ এবার পাঁচজন নেতা দলীয় মনোনয়ন চান। এনিয়ে কোন্দল সামনে আসছে। আর বিএনপি নেতারা সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছেন।

বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ- চায়ের দেশ। চায়ের নগরীর সংসদীয় আসন মৌলভীবাজার-৪। সবচেয়ে বেশি চা বাগান এই আসনেই। দেশের ১৬৩ চা বাগানের মধ্যে ৯২টি চা বাগানেই এই মৌলভীবাজার-৪ আসনে। বৈচিত্র্যময় এই এলাকায় শুধু চা বাগানই নয়, এখানে আছে মনিপুর গোরো খাসিয়াদের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো মানুষ। 

পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ রূপমাধুর্য সমতলভূমি, উঁচু-নিচু অসংখ্য টিলা ও পাহাড়। রয়েছে মনোরম সারি সারি চা বাগান, রাবার বাগান। লেবু, আনারস, কাঁঠাল ও নাগা মরিচের বাগান। তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদেও ভরপুর।

রয়েছে মনিপুরী, খাসিয়া, গারোসহ অনেক নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী। মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, নয়নাভিরাম চা বাগান, হাইল হাওড়ের বাইক্কা বিল, শ্রীমঙ্গলের বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট, সাতগাঁওয়ের চা-কন্যা মনুম্যান্ট, শ্রীমঙ্গলে সাত রঙয়ের চাসহ অসংখ্য নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য।

চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চা শ্রমিকদের জীবন উন্নয়নের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের ঘর দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে চা শ্রমিক বা ভূমিহীন মানুষদেরই নয় বৈচিত্রময় এই এলাকার মানুষের রয়েছে নানা নাগরিক সমস্যাও। 

সঙ্গে আছে আগামী সংসদ নিবাচন নিয়ে নিবাচনী ভাবনাও। সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ভোটের মাঠে সম্ভব্য প্রার্থীদের আনাগোনা ততই শুরু হয়ে গেছে। পাশাপাশি ক্ষমতাসীন দলের মধ্যকার কোন্দল নিয়েও চলছে নানা আলোচনা। 

রাজনৈতিক দলগুলোর ভোটের হিসেব নিকেষ যাই হোক না কেনো, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ শহরের উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে তা কোনোভাবেই যেন নষ্ট না হয় সেদিকে যেন নজর দেন রাজনৈতিক দলগুলো তেমনটা প্রত্যাশা এই আসনের মানুষের। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটাধিকার দেন। সেই থেকে চা শ্রমিকদের নৌকা মার্কার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে। মৌলভীবাজার জেলার সবচেয়ে বেশি চা বাগান অধ্যুষিত এই আসনে যে কোনো প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ হয় চা শ্রমিকদের ভোটে। এ আসনটিকে আওয়ামী লীগের দুর্গ হিসেবেও পরিচিত।

আরও পড়ুন: মৌলভীবাজার-৩ ভোটের হিসাবে বড় ‘ফ্যাক্টর’ মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

মৌলভীবাজার-৪ আসন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুইটি পৌরসভা ও শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়ন, কমলগঞ্জের পাঁচটি ইউনিয়ন মিলে ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত। এ নির্বাচনী আসনে মোট ভোটার তিন লাখ ৯৮ হাজার ৮৩০ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৯ হাজার ৭৪২ জন। নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ৮৮ জন।


একাত্তর/এসি

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। 
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
সৌদি আরবের রিয়াদে বোমা হামলার কারণে দেশটির সঙ্গে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর জেরে বাংলাদেশ থেকেও রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিন হাজার ৪৩১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর