রাজধানীর ওয়ারীতে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুরে ওয়ারীর তাহেরবাগে এ ঘটনা ঘটে।
নিহত ইসনেহা আদ্বদিন মেঘা (১৫) পুরান ঢাকার নাজিরা বাজারের স্থায়ী বাসিন্দা সৌদি প্রবাসী হানিফ চাঁনের মেয়ে। তিনি স্থানীয় শহীদ স্মৃতি হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
মেঘা বর্তমানে ওয়ারী থানাধীন ২৩/১ তাহেরবাগে একটি বাড়ির দ্বিতীয় তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন বোনের মধ্যে মেঘা ছিলেন বড়।
নিহতের মা সায়মা জানান, দুপুরে ছোট মেয়েকে নিয়ে চুল কাটাতে গিয়েছিলেন তিনি। এসে রুমের বন্ধ দেখে দরজা ভেঙে তারা ঘরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা মেঘার দেহ দেখতে পান।
সায়মা আরও জানান, অচেতন অবস্থা দুপুরে মেঘাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে- কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
একাত্তর/আরএ
