রাজধানীতে ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত, বাবা আহত

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত এবং বাবা আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার (৪৫) ইতালি প্রবাসীর স্ত্রী। এক ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি।

আহত বাবা মোখলেছুর রহমান (৭০) জানান, তার ছেলে রবিন মাদকাসক্ত, বাসায় ঝগড়া করে ধারালো চাকু দিয়ে বোন আয়েশাকে ছুরিকাঘাত করে সে। তিনি ফেরাতে গেলে তার হাত কেটে যায়।

তিনি বলেন, সোমবারই রবিনকে রিহাবে দেয়ার কথা ছিল। এ নিয়ে বিতণ্ডার জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

নিহত আয়েশার মেয়ে সাইফুন নাহার জানান, তারা মামা মায়ের সাথে বিতণ্ডার এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর-ফার্মগেট অংশের টোলহার নির্ধারণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রাত ৯টার দিকে আয়েশা আক্তারের মৃত্যু হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর