জাতিসংঘের উইন ডিআরআর অ্যাওয়ার্ড বিজয়ী হলেন শায়লা শহীদ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস সংস্থার (ইউএনডিআরআর) ‘উইম্যান ইন্টারন্যাশন্যাল নেটওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (উইন ডিআরআর) লিডারশিপ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০২৩’ বিজয়ী হয়েছেন বাংলাদেশের শায়লা শহীদ।

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শায়লা শহীদের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটি তুলে দেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল ও জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য বিশেষ প্রতিনিধি এবং ইউএনডিআরআর প্রধান মামি মিজুতোরি।

ম্যানিলাতে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসে এশিয়া-প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সের সূচনাতেই শায়লাকে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শায়লা শহীদ একাত্তরকে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের জানাচ্ছি যে, এটি আমার জন্য ভীষণ আনন্দের। একইসঙ্গে আমার দেশের জন্যও সম্মানের।’

দুর্যোগ ঝুঁকি হ্রাসের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে যে নেতিবাচক প্রভাব আছে, তার নায্যতা প্রতিষ্ঠার জন্য তৃণমূল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কাজ করে যেতে চান তিনি।

শায়লা শহীদ বাংলাদেশের একজন পরিবেশ আইনজীবী। তিনি বিশ্বব্যাপী শহুরে দরিদ্রদের দুর্যোগ ঝুঁকি কমাতে কাজ করা ‘টুমরো’স সিটিস’র উপদেষ্টা বোর্ডের সদস্য। ২০ বছরেরও বেশি সময় ধরে কারিগরি ও ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য কাজ করছেন তিনি।

আর জাতিংঘের উইন ডিআরআর লিডারশিপ অ্যাওয়ার্ডস এশিয়া-প্যাসিফিক অঞ্চল জুড়ে দুর্যোগ ঝুঁকি প্রশমনে নারীদের অর্জনকে স্বীকৃতি দেয়। এর পুরষ্কার মূল্য ১০ হাজার মার্কিন ডলার।

শায়লা শহীদ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ প্রস্তুতে ভূমিকা রাখেন। বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা গঠনেও সহায়ক ভূমিকা পালন করেছেন তিনি। তার এসব কাজের ফলে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলার জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী হয়েছে।

শায়লা শহীদ বর্তমানে খাগড়াছড়ির পিটাছড়া বন ও জীববৈচিত্র্য উদ্যোগ এবং ন্যাশনাল অ্যালায়েন্স অন ড্রাউনিং প্রিভেনশনের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দুর্যোগ জলবায়ু পরিবর্তন ইউনিটের প্রাক্তন প্রধান পরিচালন কর্মকর্তা এবং আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্রের সিনিয়র উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।

 

একাত্তর/জো
প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুবুল আলম...
স্টারকম বাংলাদেশ ‘স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা-সামারাইজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য ডিজিটাল ক্যাটাগরিতে যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ পুরস্কার পেয়েছে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে চলতি বছরের সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর