শিক্ষা কারিকুলাম বিরোধী অপপ্রচার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

শিক্ষা কারিকুলাম বিরোধী অপপ্রচার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, এবারের পাঠ্যপুস্তকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের পরিচিতি, সাংস্কৃতিক বৈচিত্র্য, দেশপ্রেমসহ সকল যোগ্যতার সন্নিবেশ ঘটেছে, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সংবেদনশীল, মুক্তমনা, মুক্তিযুদ্ধের চেতনা ও সমতার মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার রাজধানীর আজিমুর রহমান মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও কনর্সানড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট আয়োজিত ‘দক্ষতাভিত্তিক শিক্ষা কারিকুলাম বাংলাদেশ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক এসব কথা বলেন তারা। খবর বিজ্ঞপ্তির।

বিএনপিএস সভাপতি শ্যামলী নাসরীন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপিএস’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় বৈঠকে বক্তৃতা করেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সিএফডব্লিউডি’র নির্বাহী পরিচালক লাডলী কে ফয়েজ, স্বাধীনতা শিক্ষক ফোরামের সভাপতি প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মান্নান, সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক রতন সিদ্দিকী, ইউএনএফপিএ’র জাতীয় কর্মসূচি কর্মকর্তা ড. মুহাম্মদ মনির হোসেন, রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফেরদৌসি বেগম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মাহফুজ আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আহসান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান প্রমুখ।

ড. জাফর ইকবাল বলেন, বর্তমান শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যা আগের শিক্ষাক্রমে ছিল না। এখনকার শিক্ষাক্রম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা স্বানন্দে গ্রহণ করেছে, আমাদের সময়ে কখনও এতটা আনন্দের ছিল না। অভিভাবকদের মধ্যে মুখস্থ করার শিক্ষার প্রতি আগ্রহ বেশী, যা শিক্ষার লক্ষ্য থেকে অনেক দূরে।

যেখানে শিক্ষার্থীরা এই শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছে, সেখানে অন্যকিছু না ভাবলেও চলবে। এক্ষেত্রে শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়া জরুরি, এজন্য গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।

লাডলী কে ফায়েজ বলেন, এই শিক্ষাক্রম প্রণয়নে সুশীল সমাজের প্রতিনিধিসহ শিক্ষক, গবেষকদেরও যুক্ত করা হয়েছে। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নতুন এই পদ্ধতির সাথে সবাইকে খাপ খাইয়ে নিতে হবে, সেটি না হলে বাংলাদেশ জাতি হিসেবে পিছিয়ে পড়বে।

ড. মনির হোসেন বলেন, ইউএনএফপিএ শিক্ষাক্রমকে যুগোপযোগী করে তোলার জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্তমান শিক্ষাক্রম নিয়ে অনেক সম্ভাবনা যেমন আছে, তেমন কিছু বাধাও আছে, সেগুলো সংশোধনের সুযোগও আছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়াটা যেমন জরুরি তেমনি শিক্ষকদের বা প্রতিষ্ঠানের অন্যান্য সমস্যাগুলোও বিবেচনায় দরকার।

অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, এটাই প্রথম শিক্ষাক্রম, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নিজ অর্থে, নিজেদের গবেষক ও তদারকিতে প্রণয়ন হয়েছে। এই শিক্ষাক্রমে মুখস্থ ও পরীক্ষা নির্ভরতা কমানো হয়েছে।

সামগ্রিক পরিবর্তন প্রয়োজন, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সেটি না হলে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো।

অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশে শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনেক, বিশাল একটা পরিবার হচ্ছে শিক্ষা পরিবার, এই পরিবারের সবাই যদি একযোগে কথা বলে তাহলে এই সমস্যা অনেকটাই কমে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আরও সক্রিয় হওয়া দরকার।

সভাপতির বক্তব্যে শ্যামলী নাসরীন চৌধুরী বলেন, শিক্ষা কারিকুলাম নিয়ে প্রথমদিকে অভিভাবকদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারনা ছিল, এখন সেটি দূর হচ্ছে। শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে। এই শিক্ষাক্রম বাতিলের জন্য ষড়যন্ত্র হচ্ছে। যা বন্ধ হওয়া দরকার। অভিভাবকসহ সকলের মনে রাখা দরকার ব্যাপক ভিত্তিক গবেষণা ও পর্যালোচনার মধ্য দিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

গোলটেবিল অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সরকারী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ড. রনজিৎ পোদ্দার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক প্রীতম জাকির, অভিভাবক সানজিদা সুলতানা প্রমুখ।

একাত্তর/আরএ
সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকরি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা। 
পচাত্তরের পর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্ন পথে চালিত করা, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রজন্মের সামনে না আনা এবং বহুমুখী পাঠ্যক্রমের কারণে স্বাধীনতার অবিনাশী চেতনাকে বাস্তবায়ন করা...
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে। কারণ প্রয়োজনের তুলনায় শিক্ষা খাতে বাজেট কম। এজন্য এ খাতে আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত।শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি...
প্রথম শ্রেণির নতুন পাঠ্যক্রমের পরীক্ষামূলক কার্যক্রমের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। জানুয়ারি থেকে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে লেখাপড়া করার কথা।কিন্তু এখনো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর