সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান খ্রিস্টান এসোসিয়েশনের

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম

সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকরি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা। 

বুধবার বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

সভাপতি এলবার্ট পি কস্টা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদের বসবাস করে আসছিলো। পতিত সরকারের
আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, অন্যায় অত্যাচার হয়েছে তা অবর্ণনীয়। 

তিনি আরও বলেন, গত বছর মে মাসে পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বাংলাদেশকে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা চলছে বলে যে বক্তৃতা দিয়েছিলেন তা নিঃসন্দেহে খ্রিস্টান সমাজের উপর নির্যাতন ও ধর্মীয় সহিংসতা লাগানোর
চেষ্টা ছিলো মাত্র, উনার প্ল্যান ছিলো এই কথা বলার পর ধর্মপ্রাণ মুসলিম জনগণ খ্রিস্টানদের উপর হামলা করবে আর উনি সেটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিধন করবেন। 

এতে আরও বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রিয়া সাহা, রানাদাশ গুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকার ও একটি নির্দিষ্ট দেশের দালালি করে আবারও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অবিলম্বে এই সমস্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছে এবং যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের চক্রান্তে সংখ্যালঘু নির্যাতনের নামে লাফাচ্ছে তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানাচ্ছে।

আরবিএস
শিক্ষা কারিকুলাম বিরোধী অপপ্রচার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সনাতন ধর্মাবলম্বীদের ‘সংখ্যালঘু’ মনে না করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের সমান অধিকারে বিশ্বাস করে এবং সেই লক্ষে কাজ...
ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের ওপর সহিংসতার সকল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর