ফ্যানফেয়ারের বিজয়ীদের পুরস্কার বিতরণ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

জনপ্রিয় স্পোর্টস ড্রিঙ্কস 'ব্রুভানা'র সৌজন্যে ফ্যানফেয়ার অ্যাপে মাসব্যাপী আয়োজন করা হয়েছিল মেগা ভিডিও কন্টেস্ট। ২৮ ডিসেম্বর ফ্যানফেয়ারের ধানমন্ডি কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন সাবেক জনপ্রিয় ফুটবলার জাহিদ হাসান এমিলি। 

প্রায় দুই হাজারের মত ভিডিও থেকে বাছাই করে ৩ জন বিজয়ীকে 'ব্রুভানা'র পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হয়। মাই ব্রুভানা মিক্স নামের এই প্রতিযোগিতায় সেরা কনটেন্ট ক্রিয়েটররা জিতে নেন হোম-থিয়েটার স্পীকার ও মিনি প্রজেক্টরের মতো ধামাকা সব গিফটস। 

তাছাড়াও অনুষ্ঠানে মিনিসো প্রজেন্টেস হ্যালোইন ইভেন্ট কন্টেস্টের বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে 'ব্রুভানা', 'ফ্যানফেয়ার' ও 'মিনিসো'- এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার পেয়ে বিজয়ীরা 'ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরির ব্যাপারে আরো আগ্রহী হয়ে উঠবেন' বলে জানান। অনুষ্ঠানে ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, বর্তমান সোশ্যাল নেটওয়র্কিংয়ের যুগে ভালো মানের প্রতিযোগিতামূলক কন্টেন্ট বানানোর ক্ষেত্রে 'ফ্যানফেয়ার' তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের একত্রিত করেছে। এটি কনটেন্ট তৈরি ও শপিংয়ের অনন্য একটি মাধ্যম।'

বর্তমানে ফ্যানফেয়ার অ্যাপে চলছে ‘মাই ভ্লগ মাই ডে’ নামের একটি মেগা ভিডিও কন্টেস্ট, যেখানে ব্যবহারকারীরা তার প্রতিদিনের জীবনযাত্রার যে কোনও ভ্লগ শেয়ার করে জিতে নিতে পারবেন বাই সাইকেল, ডিনার সেট ও স্ক্রিন কেয়ার প্রোডাক্টসের গিফট হ্যাম্পার। 

অ্যাপটি ডাউনলোড করে যে কেউ কেউ অংশগ্রহণ করতে পারবেন এরকম অসংখ্য কন্টেস্টে। ফ্যানফেয়ার দেশের প্রথম সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম। প্রায় এক মিলিয়ন ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মে মানসম্মত ভিডিও কনটেন্ট শেয়ার করলেই থাকে ব্যবহারযোগ্য পয়েন্টস ও অসংখ্য উপহার। 

এই অ্যাপে আছে নিজস্ব অনলাইন শপ ‘এফ-মার্ট’। আর বিভিন্ন কনটেন্ট শেয়ার করে কিংবা কনটেস্টে অংশগ্রহণ করে পয়েন্ট অর্জন করে ক্রেতারা কেনাকাটায় পেতে পারেন ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেগা পুরস্কার জেতার সুযোগ তো থাকছেই।

এআরএস
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর