ডায়াবেটিক কর্নার চালু করলো স্বপ্ন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম

ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে একটি নতুন সেবা চালু করেছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ স্বপ্ন।

ডায়াবেটিস রোগীরা যাতে সহজেই নিজেদের প্রয়োজনীয় পণ্য সেবা পেতে পারেন, সে লক্ষ্যে স্বপ্ন এ অভিনব উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে গুলশান ১, গুলশান ২, বনানী ও বসুন্ধরা এলাকার সব আউটলেটে গ্রাহকরা ‘ডায়াবেটিক কর্নার’ এর সুবিধা পাবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে স্বপ্নের সব আউটলেটে মিলবে এ সেবা।

বুধবার বিকেল চারটায় স্বপ্নের গুলশান-১ আউটলেটে গ্রাহকদের জন্য এ ‘ডায়াবেটিক কর্নার’ উদ্বোধন করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা।

এ সময় স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব মার্কেটিং মাহাদী ফয়সালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বলেন, ডায়াবেটিক একটি অসুখ যেটা বার্ধক্যে আসে। ডায়াবেটিক রোগীরা যদি নিয়মশৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে পারেন তাহলে অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারেন। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পাওয়া উচিত। আমি নিজে একজন ডায়াবেটিস রোগী। আমি জানি যে, কতটা সময় লাগে এই ডায়াবেটিসের খাবার কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস খুঁজে নিতে। তাই এই ডায়াবেটিস কর্নারটি করা। শুধু এসিআই নয়, সব কোম্পানির পণ্য থাকবে এখানে। ক্রেতারা তাদের চাহিদা ও পছন্দমতো এখান থেকে বেছে নিতে পারবেন।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্নের ডায়াবেটিক কর্নার আমাদের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার আইডিয়া। স্যার আমাকে একদিন বললেন এটা অনেকের দাবি, আপনি করেন। যারা ডায়াবেটিক এবং যারা স্বাস্থ্য সচেতন তারা অনেকেই খাবারে শর্করা বা চিনির পরিমাণের ব্যাপারে সচেতন। আমাদের ডায়াবেটিক কর্নারে চাল, সুইটেনার, চা, দুধ, মল্ট ড্রিংকস, চকলেট, কুকিসসহ বিভিন্ন ডায়াবেটিস বান্ধব খাবারের আইটেম ছাড়াও থাকছে ব্লাড প্রেসার মেশিন, রক্তে গ্লুকোজ পরীক্ষা করার মেশিন, স্ট্রিপ ইত্যাদি। ইতোমধ্যে সবমহলে ডায়াবেটিক কর্নার যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান বলেন, দেশে ১ কোটি ৩০ লাখ মানুষের ডায়াবেটিক হয়েছে। এই সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে। ডায়াবেটিকদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের জন্য যেসব পণ্য বিশেষভাবে প্রয়োজন সেগুলো তাদের নাগালে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করি, ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন পণ্যের সম্ভার নিয়ে হাজির হতে পারব।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, স্বপ্ন-এর ডায়াবেটিক কর্নারটি আমার কাছে কেবল একটি সেকশন নয় এর চেয়ে বেশি কিছু।

এসিআই নিউট্রিলাইফ লো জিআই রাইস, কোকাকোলা জিরো ক্যান, ইনসিউর ডায়াবেটিক কেয়ার, স্পেলান্ডা সুইটনার, কিষোয়ান সুগার ফ্রি বিস্কুট, আইকো সুগার ফ্রি ক্র্যাকার্স, কোয়েকার ওটস, ওয়েল ফুড সুগার ফ্রি টোস্ট, জিরো ক্যাল সুইটনারসহ নানা ধরনের ডায়াবেটিস খাবারপণ্য স্বপ্ন-এর ডায়াবেটিস কর্নারে গ্রাহকরা কিনতে পারবেন।

একাত্তর/আরএ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস সহায়ক।’ প্রতিপাদ্যে এবারের আয়োজনের লক্ষ্য ‘কর্মজীবী জনগণের...
সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা ক্রেতাদের সুলভ মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।
রমজানের মধ্যে শসার বাজার চড়া দাম থাকলেও বর্তমানে শসা চাষিরা শসার দাম নিয়ে বেশ বিপাকে পড়েছেন । তবে এমন দুঃসময়ে শসা চাষিদের পাশে দাঁড়িয়েছে দেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর