দিদার এ হোসেইন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি দিদার এ হোসেইন ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গত ডিসেম্বরে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্ট এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করে। 

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইইউবি।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- এ কে আশরাফ উদ্দিন আহমেদ, ড. হোসনে আরা আলি, রাশেদ চৌধুরী, এ মতিন চৌধুরী, ইসমাইল দোভাষ, জাভেদ হোসেন, মির্জা সালমান ইস্পাহানি, আলতামাশ কবির, এ এইচ এ রশীদ খান, সালমা করিম, এ কাইয়ুম খান, মোহাম্মদ জাকারিয়া খান, ইয়াসমিন জেড মাহমুদ, ওয়াজিদ আলি খান পন্নী, সাইফুর রহমান, আবদুল হাই সরকার, আলতাফ হোসেন সরকার, তওহীদ সামাদ ও নীলুফার জাফরুল্লাহ। 

আইইউবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালীন দিদার এ হোসেইন মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ৯ অক্টোবর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ওয়ার কোর্সে অফিসার হিসেবে কমিশনপ্রাপ্ত হওয়ার পর ১০ ইস্ট বেঙ্গলে যোগ দেন। বিলোনিয়ায় তার এবং তার সহযোদ্ধাদের বীরত্বের স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

১৯৮১ সালে সেনাবহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি নিউ এশিয়ায় যোগদানের মাধ্যমে টেক্সটাইল শিল্পে তার ক্যারিয়ার শুরু করেন। 

২০০৫-২০০৬ মেয়াদে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। 

এছাড়া তিনি যৌথ মূলধনী প্রতিষ্ঠান পিসিএস বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যানন পেস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস)  জাতীয় পরিষদের একজন সদস্য।

একাত্তর/এসি
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও কোলোকাল প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘এনভায়রনমেন্ট অ্যান্ড চেঞ্জিং ক্লাইমেট ২০২৫’ শুক্রবার শেষ হয়েছে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে শেষ হলো দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর