রিমার্ক ও হারল্যানের সাথে যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যানের সাথে। সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন শাকিব। 

রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আকতার এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। এছাড়া আরও ছিলেন সম্মানিত পরিচালকবৃন্দ- শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও আবুল বাশার হাওলাদার, হারল্যানের সিইও এমদাদুল হক সরকার এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

শাকিব বলেন, “আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানান রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, আমি, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য  নিয়ে আসার উদ্যোগ গ্রহন করেছি। এর জন্য হারল্যানের মত দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”

হারল্যানের সিইও এমদাদুল হক সরকার বলেন, “নকল ও চোরাকারবারির মাধ্যমে আসা বেআইনি পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান। এসব স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে দেশের সংখ্যাগরিষ্ঠ কসমেটিকস অনুরাগীদের কাছে মানসম্পন্ন কসমেটিকস পণ্য পৌঁছে দেওয়াই হারল্যানের প্রধান লক্ষ্য।” 

তিনি আরও বলেন, “সুপারস্টার শাকিব খানের এই মহতি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। তাঁর এই মহাপরিকল্পনা সারা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেশসেরা স্টার শাকিব তাঁর কোম্পানির পণ্য দেশসেরা রিটেইল চেইন হারল্যানের মাধ্যমে দেশজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।”

সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে। স্কিনকেয়ার ও কসমেটিকসের ৫০ এরও অধিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক, যার মাঝে হারল্যান, সিওডিল, নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন ইতিমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। 

সারা দেশের সব ধরনের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের নিত্যনতুন শোরুম উদ্বোধন হচ্ছে। সারা দেশে হাজার হাজার শোরুম নিয়ে মানুষের কাছে অথেনটিক এবং কোয়ালিটি কসমেটিকস পণ্য পৌঁছে দিবে হারল্যান। 

 

এআর
জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করেছে টাইলক্স। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক জমকালো পরিবেশে তারকাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা চলচ্চিত্রের রাজকুমার খ্যাত সাকিব খান তার ক্যারিয়ারে প্রথমবারের মতো হেঁটেছেন র‌্যাম্পে মডেল হিসেবে। আর শুরুটাই যেন তাক লাগিয়ে মাতিয়েছেন এই ‘শো স্টপার’।
সীমিতআয়ের মানুষদের কাছে প্রতিদিন ইফতার পৌঁছে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সুপারস্টার গ্রুপের আহার প্রজেক্ট। এস এস জি আহার প্রকল্পের আওতায় প্রতিদিন ঢাকা এবং নারায়ণগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর