হারল্যানের হয়ে র‌্যাম্পেও শো স্টপার শাকিব খান

আপডেট : ০৯ জুন ২০২৪, ০১:৪২ পিএম

বাংলা চলচ্চিত্রের রাজকুমার খ্যাত সাকিব খান তার ক্যারিয়ারে প্রথমবারের মতো হেঁটেছেন র‌্যাম্পে মডেল হিসেবে। আর শুরুটাই যেন তাক লাগিয়ে মাতিয়েছেন এই ‘শো স্টপার’। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমার লুকে হাজির হয়ে নজর কাড়েন মেগাস্টার।

রিমার্ক হারল্যানের পরিচালক সাকিব খানের সঙ্গী হয়ে র‌্যাম্পে আলো ছড়িয়েছেন বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা এবং মামনুন হাসান ইমনের মতন জনপ্রিয় তারকারা। লন্ড্রি সলু্শন ব্র্যান্ড অরিক্সের প্রতিনিধিত্ব করেন বিদ্যা সিনহা মিম, বিউটি ব্র্যান্ড লিলিকে প্রতিনিধিত্ব করেন তানজিন তিশা, স্কিন কেয়ার ব্র্যান্ড ব্লেইজ ও স্কিনকে পূজা চেরি, ম্যাক্স বিউকে পরীমনি, কালার কসমেটিকস ব্র্যান্ড নিওরকে সাবিলা নুর এবং হারল্যান স্টোরের পক্ষ থকে মামনুন হাসান ইমন র‍্যাম্প ওয়াকে অংশ নেন।

নন্দিত এই তারকাবৃন্দ সকলেই হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন এবং আউটলেট উদ্বোধনী অনুষ্ঠান, বিজ্ঞাপনসহ অন্যান্য প্রচার প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করেন।

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টে এই সংযুক্তি ফ্যাশন প্রেমীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে।

দেশব্যাপী চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’। নকল ও ভেজাল পণ্যের ভয়াবহতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। চলমান এই ক্যাম্পেইনে ক্রেতারা পেতে পারেন অথেনটিক সব পণ্য কিনে লাখপতি হয়ে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের সাথে সরাসরি দেখা করার সুবর্ণ সুযোগ। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সৌভাগ্যবান বিজয়ীরা সে সুযোগ পেয়েছেন।

সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’।৭ জুন, শুক্রবার ঢাকার পাঁচ তারকা হোটেল লা’ মেরিডিয়ানে বসেছিল এই মিলন মেলা।

এবারের অনুষ্ঠানটির মূল স্পন্সর ছিলো হারল্যান নিউইয়র্ক। বিশ্বের বিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইকের আদলে বাংলাদেশে এই ফ্যাশন ডে টানা তৃতীয়বারের আয়োজন।

একাত্তর/আরএ
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করেছে টাইলক্স। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক জমকালো পরিবেশে তারকাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যানের সাথে।
রাজধানীর বারিধারা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মডেল মরিয়ম আক্তার মৌকে (মৌ আক্তার) আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের বিরুদ্ধে অভিযোগ, উচ্চবিত্ত...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর