৮০১ পিস ইয়াবাসহ ধামরাই থেকে আটক ৩ মাদক ব্যবসায়ী

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৫:৫১ পিএম

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর থেকে ৮০১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মোঃ জাহিদ হাসান (৩২), মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ জাহেদ তালুকদার (২৫)।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৪। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামীরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ধামরাই জেলাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলো।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর পা কেটে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

র‍্যাবের অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮০১ পিস ইয়াবাসহ একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।  

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব-৪।


একাত্তর/আরবিএস  

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইরান-আমেরিকা যুদ্ধের সপ্তম মাসে এসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক সংকটে রূপ নিয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আকস্মিক ও শক্তিশালী অভিযানের মুখে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগত...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর