শেষ মুহূর্তে রাজধানীর হাসপাতালে আসছেন বেশিরভাগ রোগী

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৭:৪৮ পিএম

করোনা আক্রান্ত হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে আসছেন বেশিরভাগ রোগী। এদের অনেক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন।

কিংবা এমন সময় আসছেন যখন তাদের আইসিইউ দরকার। ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের বেলায় দেখা যাচ্ছে এমন চিত্র।

এদের অনেকে জেলা হাসপাতালে ভর্তি হলেও, অবস্থার অবনতি নিয়ে তারা ঢাকায় আসছেন। ফলে অনেক সময়ই কিছুই করার থাকে না চিকিৎসকদের। 

গেলো ছয় দিন মুন্সিগঞ্জ হাসাপাতালে ভর্তি ছিলেন ৫৫ বছর বয়সি আলমগীর শিকদার। তীব্র শ্বাসকষ্ট নিয়ে সেখান থেকেই তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। 

তার স্ত্রী জানান, করোনা আক্রান্ত হাবার পর প্রথম সাত দিন তিনি বাসায় ছিলেন। শ্বাসকষ্ট শুরুর পর তাকে ভর্তি করা হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। সেখানে ছয় দিন ভর্তি থাকার পরও অবস্থার অবনতি হলে সকালে পাঠানো হয় ঢাকায়। 

বুধবার (১৪ জুলাই) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তার মতোই মোট ৩২ জন রোগী আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। যাদের বেশিরভাগের অবস্থাই ছিলো গুরুতর। 

আরও পড়ুন: গাজীপুরে হানিফ মিয়ার রণপা হাঁটা শেখার স্কুল

আর মৃত্যুর মিছিলে যারা যুক্ত হচ্ছেন কিছুক্ষণ পরপরই তাদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতাল চত্বর। 

একদিকে মৃতদের অন্তিম যাত্রা; অন্যদিকে নতুন রোগী নিয়ে আসে আরও এম্বুলেন্স। শূন্য বেডে চলে নতুন রোগী ভর্তির আয়োজন। 

তবে নিজের চোখের সামনে প্রিয় যে মানুষটি অনন্তে পাড়ি জমালো, তার জন্য কাকে দায়ী করবেন স্বজনরা। প্রতিটি হাসপাতালের সামনের চিত্রই বলছে ক্রমশ ভয়ঙ্কর রুপ নিচ্ছে করোনা। 


একাত্তর/আরবিএস  

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর