র‍্যাবের বিরুদ্ধে দুই ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৮:১০ পিএম

এক কৃষককে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদকারি এক কলেজ ছাত্র ও তার ভাইকে দেশী পিস্তল ও ছয় রাউণ্ড গুলিসহ গ্রেপ্তার দেখিয়ে থানায় মামলা করার অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। শুক্রবার র‌্যাব-৬ এর ডিএডি মোঃ গফফার হোসেন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার ওই কৃষককে পলাতক দেখিয়ে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।

মামলার উল্লেখ করা হয়েছে যে, বৃহষ্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ভোমরা বন্দরে অবস্থানকারি র‌্যাব সদস্যরা গোপন খবরের ভিত্তিতে বৈচানা গ্রামের আশা মোড় এলাকার আব্দুস সবুরের সতাতা ফার্নিচারের দোকানের পাশে অভিযান চালায়। সেখানে দাঁড়িয়ে থাকা কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের বাধা প্রদান করে র‍্যাব। এসময় পালায়নরত ব্যক্তিরা নায়েক হামিদুর ও নায়েক আহ্দুজ্জামানকে কিল ঘুষি মারে। এঘটনায় বৈচানা গ্রামের আব্দুল গফফারের ছেলে আব্দুল কাদের ও তার ভাই সীমান্ত ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাষ্টার্স চুড়ান্ত বর্ষের ছাত্র আবুল কাশেমকে আটক করা হয়। এসময় আব্দুল কাদেরের লুঙ্গির সঙ্গে কোমরে থাকা একটি দেশী তৈরি ওয়ান শুটার গান ও কাশেমের লুঙ্গির সঙ্গে কোমরে থাকা ছয় রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে, শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে আবুল কাশেম ও আব্দুল কাদের সাংবাদিকদের জানান, র‌্যাব এর এফএস মিজানুর রহমান ও তাদের সোর্স চোরাচালানকারি লক্ষীদাঁড়ি গ্রামের ছাদেক আলীর দারা প্রভাবিত হয়ে মনিরুলকে অস্ত্র দিয়ে ফাঁসানো সময় তারা প্রতিবাদ করেন। এ সময় মনিরুল হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ায় পরিকল্পিতভাবে তাদের দুই ভাইকে মিথ্যা অস্ত্র মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে র‍্যাব।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, র‌্যাব -৬ এর ডিএডি মোঃ গফফার হোসেন বাদি হয়ে আব্দুল  কাদের, আবুল কাশেম ও মনিরুলকে পলাতক দেখিয়ে শুক্রবার সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে সদর উপজেলার বৈচানা গ্রামের ফৈমুদ্দিন গাজীর মেয়ে নার্গিস পারভিন ওরফে ময়না জানান, লক্ষীদাঁড়ি গ্রামের জবেদ আলীর ছেলে বহু বিবাহের জন্য কুখ্যাৎ, চোরাকারবারি ছাদেক আলীকে গত বছরের ৭ সেপ্টেম্বর ছাদেককে তালাক দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে ছাদেক তাকে ও তার ভাই মনিরুলকে মিথ্যা মামলায় জড়ায় ও পুলিশ দিয়ে হয়রানি করে। এরপর তাকে ও তার ভাই মনিরুলকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। 

image


সর্বশেষ ভাই মনিরুলকে র‌্যাব দিয়ে অস্ত্রসহ ফাঁসানোর হুমকি দেয়। প্রতিকার চেয়ে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা পুলিশ সুপার ও খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক বরাবর লিখিত আবেদন করেন। এর পরও তার ভাই মনিনরুল বৃহষ্পতিবার সকাল আটটার দিকে শাঁখরা বাজারে বেগুন বিক্রি করে সাইকেলে বাড়ি ফেরার সময় আব্দুল গফফার সরদারের বাড়ির পাশে সাদা পোশাকে দু’জন নিজেদেরকে র‌্যাব পরিচয়ে মনিরুলের সাইকেলের গতিরোধ করে। 

তখন মনিরুলের সাইকেলের ক্যারিয়ারে রাখা বেগুন বহনকারি খালি ক্যারেটে কাগজে মোড়ানো একটি ছুরি ও কাপড়ে মোড়ানো একটি পিস্তল জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া 

হয়। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে তড়িঘড়ি করে মনিরুলের হাতে হাতকড়া লাগান সাদা পোশাকে থাকা র‌্যাব এর এফএস(ডিএডি) মিজানুর রহমান। 

এ সময় পার্শ্ববর্তী গফফার সরদারের ছেলে আব্দুল কাদের ও আবুল কাশেমসহ স্থানীয়রা ছুঁটে এলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মনিরুল হ্যাণ্ডকাপ'সহ পালিয়ে যায়। 

খবর পেয়ে পোশাকধারি দুইজন র‌্যাব সদস্যসহ কয়েকজন ঘটনান্থলে এসে কাদের ও কাশেমকে আটক করে। এক ঘণ্টা পর ভোমরা ইউপি চেয়ারম্যান ইজরাইল গাজী ও ইউপি সদস্য সাহেব আলীর মাধ্যমে হাতকড়া ফেরত দেওয়া হয়। 

নার্গিস পারভিন জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিক সাতক্ষীরা র‌্যাব অফিসের সহকারি পুলিশ সুপার শরিফুল আহসান, র‌্যাব- ৬ এল অধিনায়ক মোঃ রৈৗশনুল ফিরোজ , সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেনকে অবহিত করে ন্যয় বিচার দাবি করেন। শুক্রবার রাতেই তিনি জানতে পারেন যে কাশেম ও কাদেরকে অস্ত্র মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। পলাতক দেখিয়ে আসামী করা হবে ভাই মনিরুলকে।


একাত্তর/এসএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির জমা দেয়া প্রতিবেদনকে অস্পষ্ট এবং অসন্তোজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর