’স্বপ্ন যাবে বাড়ি’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পিএম

গ্রামীণফোনের আইকনিক ক্যাম্পেইন ‘স্বপ্ন যাবে বাড়ি’ শুধু একটি গান এবং টেলিভিশন বিজ্ঞাপন থেকে কোটি মানুষের আবেগে পরিণত হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখ লাখ মানুষের ঘরে ফেরার গভীর আবেগের প্রতীকে পরিণত হয়েছে এ গানটি। এবার এ ক্যাম্পেইনটি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে। 

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাদের কাছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন একটি দুর্লভ স্বপ্নে পরিণত হয়েছে। তাদের দেশে ফেরার জন্য অধীর আগ্রহ নিয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন তাদের পরিবার-পরিজনরা। 

এই অম্ল -মধুর বাস্তবতাকে সামনে রেখে দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসীদের কাছে তাদের পরিবারের ভালোবাসা ও আবেগ পৌঁছে দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে গ্রামীণফোন।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পরিবারের দেশে থাকা সদস্যদের না বলা কথা ও আবেগ সংগ্রহ করে ঈদের আনন্দময় উৎসবে মালয়েশিয়ায় প্রিয়জনদের কাছে তাদের ওই বার্তা পৌঁছে দিয়েছে গ্রামীণফোন। 

ভালোবাসা, আবেগ, হৃদ্যতা ও স্নেহপূর্ণ ঈদ শুভেচ্ছার এই বার্তাগুলো একটি ভিডিও সংকলনের মাধ্যমে একটি বড় এলইডি স্ক্রিনে সজ্জিত ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। বিদেশের মাটিতে দেশে থাকা পরিবারের সদস্যদের বড় পর্দায় দেখার অভাবিত আশাকে বাস্তবে রূপ দিয়েছে ‘স্বপ্ন যাবে বাড়ি’ ক্যাম্পেইন।

একাত্তর/এসি
ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা।
ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এ
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে।
দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন ফিনটেক প্ল্যাটফর্ম পামপে’র সঙ্গে অংশীদারিত্ব সম্প্রসারণ করে বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার চালু করেছে।
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর