লিডসে কাব্যশীলনের কবিতা ও শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

আপডেট : ০৫ মে ২০২৪, ১১:৩৪ পিএম

ব্রিটেনের লিডস শহরে সাহিত্যপত্র কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতা ও শাস্ত্রীয় সংগীতের আয়োজন ‘ক্রন্দন ও কুয়াশার গান’।

সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় লিডসের মুরটাউন মেথডিস্ট চার্চে এই অনুষ্ঠান মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন কাব্যশীলনের নির্বাহী সম্পাদক সৈয়দ আনোয়ার রেজা।

এতে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত, গজল, ঠুমরির পাশাপাশি বিচিত্র বর্গের বাংলাগানও পরিবেশন করবেন ভারত থেকে যাওয়া সদ্য প্রয়াত উস্তাদ রাশিদ খানের জ্যেষ্ঠ সংগীতশিষ্যা কোয়েল ভট্রাচার্য। তবলায় সঙ্গত করবেন পন্ডিত শুভঙ্কর ব্যানার্জির দুই শিষ্য কুন্তল দাস ও অনিরুদ্ধ মুখার্জি।

কবি সৈয়দ আনোয়ার রেজা ও ডা: শারমীন নিজামের উপস্থাপনায় অনুষ্ঠেয় আয়োজনে প্রধান অতিথি হিসাবে থাকবেন দক্ষিণ এশিয়া শিল্প, সাহিত্য ও সঙ্গীতের শীর্ষ প্রতিষ্ঠান সৌধ’র পরিচালক কবি টি. এম আহমেদ কায়সার। কথা ও কবিতা পাঠ করবেন কবি ও গল্পকার সোমা দাশ, কবি শ্রী গাঙ্গুলি, বাচিকশিল্পী নাজমা ইয়াসমীন, ইফফাত মিতুল ও যুক্তরাজ্য সাহিত্য সংসদের সভাপতি আহমদ সৈয়দ শাহনুর।

কেএসএইচ
সংগীতের মায়াবী সুরে শ্রোতাদের নস্টালজিক করতে আবারও একক সংগীত সন্ধ্যা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অমিত রায়। আগামী দুই মে কানাডার অন্টারিওর অ্যাজাক্সে তার এই বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত...
মুক্তি পেলো মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ব্রিটেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দেখতে চায়। এই বিষয়টি যাতে আলোচনা থেকে বাদ পড়ে না...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর