কানাডায় অমিত রায়ের পঞ্চম একক সংগীত সন্ধ্যা দুই মে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

সংগীতের মায়াবী সুরে শ্রোতাদের নস্টালজিক করতে আবারও একক সংগীত সন্ধ্যা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অমিত রায়। আগামী দুই মে কানাডার অন্টারিওর অ্যাজাক্সে তার এই বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শিল্পীর পঞ্চম একক আয়োজন।

অ্যাজাক্সের ১৩৫৫ হারউড অ্যাভিনিউ নর্থে অবস্থিত মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনের শিরোনাম রাখা হয়েছে “Melodies Beyond Time”। এই সুরেলা সন্ধ্যায় একক সংগীত পরিবেশন করবেন অমিত রায় নিজেই। আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য অনুষ্ঠানের প্রবেশদ্বার খোলা হবে বিকেল সাড়ে পাঁচটায়।

এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে-সহ অন্যান্য প্রখ্যাত শিল্পীদের কালজয়ী সব গান। শিল্পীর কণ্ঠে পুরোনো দিনের এই গানগুলো শ্রোতাদের নিয়ে যাবে স্মৃতির এক অনন্য ভুবনে। নস্টালজিয়া, আবেগ আর সুরের মেলবন্ধনে পুরো আয়োজনটি সাজানো হয়েছে।

কানাডায় বসবাসরত সংগীতপ্রেমী বাঙালিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সুরের এই মহোৎসব সংগীতানুরাগীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

অমিত রায় তার পূর্ববর্তী একক অনুষ্ঠানগুলোর মাধ্যমেও প্রবাসে বাংলা গান ও গুণী শিল্পীদের সুরকে তুলে ধরে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

একাত্তর/এসি
মুক্তি পেলো মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার।
ব্রিটেনের লিডস শহরে সাহিত্যপত্র কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতা ও শাস্ত্রীয় সংগীতের আয়োজন ‘ক্রন্দন ও কুয়াশার গান’।
বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য সীমাহীন চাহিদার কারণে আইআরসিসি সাময়িকভাবে জারি করা বায়োমেট্রিক নির্দেশনা পত্র (বিআইএলএস) এবং পাসপোর্ট জমা পত্রের মেয়াদ বাড়িয়েছে।
গত ৩১ জুলাই একাত্তর নিউজ পোর্টালে ‘বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার আদালত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ফ্যাক্ট চেকার বুমবিডি ডটকম জানাচ্ছে, এই সংবাদটি সঠিক নয়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর