মাগুরার আছিয়াকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা-সুরে বাপ্পা মজুমদারের গান

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:৩০ পিএম

মুক্তি পেলো মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার।

‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

‘মাগুরার ফুল’ গানটির ভিডিও মাহবুবুল খালিদের ‘খালিদ সংগীত’ (youtube.com/@khalidsangeet) ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। পাশাপাশি সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com) এ গানটির অডিও প্রকাশিত হয়েছে। 

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সংগীতাযোজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান।

প্রসঙ্গত, মাগুরায় সংঘটিত মাত্র ৮ বছর বয়সী শিশু আছিয়ার ওপর যৌন নির্যাতন ও তার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হন মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। তিনি এ ঘটনার প্রতিবাদে ‘মাগুরার ফুল’ শিরোনামের হৃদয়স্পর্শী গানটি রচনা ও সুরারোপ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশে গানটি লেখা।

‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই॥’ এমন কথামালায় গানটি শুরু হয়েছে। মাগুরার সেই শিশু আছিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। ইতোমধ্যেই তার লেখা ৫ শতাধিক গান ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তার লেখা বেশিরভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন।

‘মাগুরার ফুল’ গানে কণ্ঠ দেওয়ার বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, মাগুরার ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। এরকম প্রচণ্ড নাড়া দেওয়া প্রতিটি ঘটনা কিছুদিন পর আমাদের মন থেকে মুছে যায়। ছাড় পেয়ে যায় এর সঙ্গে জড়িত পিশাচেরা। প্রথিতযশা গীতিকার মাহবুবুল খালিদ এই ঘটনাটিকে গানের মাধ্যমে এমনভাবে তুলে ধরেছেন যা বার বার আমাদের বিবেককে নাড়া দেবে। এরকম ব্যতিক্রমী একটি গানে কণ্ঠ দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

মাহবুবুল খালিদের লেখা এ ধরনের সচেতনতামূলক প্রতিবাদী আরও অনেক গান রয়েছে। নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে তার লেখা গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি।

 

একাত্তর/আরএ
সংগীতের মায়াবী সুরে শ্রোতাদের নস্টালজিক করতে আবারও একক সংগীত সন্ধ্যা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অমিত রায়। আগামী দুই মে কানাডার অন্টারিওর অ্যাজাক্সে তার এই বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত...
সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে। সম্প্রতি একটি টেলিভিশনে এক প্রতিবেদন...
ব্রিটেনের লিডস শহরে সাহিত্যপত্র কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতা ও শাস্ত্রীয় সংগীতের আয়োজন ‘ক্রন্দন ও কুয়াশার গান’।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর