মিনিস্টারের ‘হাম্বা অফার’, স্ক্র্যাচ কার্ড ঘষলেই মিলবে গরু-ফ্রিজ

আপডেট : ২১ মে ২০২৪, ০৭:৫১ পিএম

আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার নিয়ে এসেছে ‘হাম্বা অফার’। মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনলেই গ্রাহক পেয়ে যেতে পারেন বিশাল গরু, অসংখ্য ফ্রি ফ্রিজ, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব উপহার।  

মিনিস্টার সবসময় গ্রাহক চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। ‘ঈদুল আযহাকে’ সামনে রেখে গ্রাহকেরা যখন ফ্রিজ কেনায় ব্যস্ত, তখনই গ্রাহকদের কথা ভেবে মিনিস্টার নিয়ে এসেছে এ বছরের সবচেয়ে আকর্ষণীয় ‘হাম্বা অফার’। 

চলমান এই অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনলেই গ্রাহকগণ স্ক্র্যাচ কার্ড ঘষে পেতে পারেন,গরু, অসংখ্য ফ্রি ফ্রিজ, নিশ্চিত নগদ ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট বক্স ও অসংখ্য উপহার।
অধিকন্তু, গ্রাহকদের ব্যাপক চাহিদা ও পছন্দের কথা চিন্তা করে মিনিস্টার ১৯৫ লিটার  ফ্রিজ নগদ ক্রয়ে গ্রাহক পাবেন ১০ হাজার টাকা নগদ ডিস্কাউন্ট!

এছাড়াও, যে কোনো মডেলের এসি নগদে কিনে গ্রাহকগণ পাবেন ৫ হাজার টাকার মূল্যছাড়। এক্সচেঞ্জ অফারে রয়েছে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। তাছাড়া এসির ফ্রি ইনস্টলেশন তো থাকছেই।

পাশাপাশি মিনিস্টার ‘হাম্বা অফারে’ নির্দিষ্ট মডেলের হোম এপ্ল্যায়েন্স যেমন রাইস কুকার, ফ্যান, ইলেকট্রিক কেটলি ও মশা মারার ব্যাট নগদ কিনেও গ্রাহকগণ পাবেন যথাক্রমে ৩০০ টাকা, ৫০০ টাকা, ২৫০ টাকা ও ৫০০ টাকার নগদ মূল্যছাড়।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, ঈদ সবসময়ই আমাদের জন্য একটি বিশেষ সময়। আর তাই এই সময়ে আমরা গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসি। অন্যবারের তুলনায় এবারের এই অফারটি পুরোপুরি ভিন্ন। অফারের নাম শুনেই হয়ত বুঝতে পারছেন অফারটি কতটা আকর্ষণীয়!

তিনি আরও বলেন, আশা করছি, ‘হাম্বা অফারে’ আমাদের ক্রেতাগণ খুবই মজা এবং মিনিস্টার ফ্রিজ কিনতে বেশ আগ্রহী হবেন। তাছাড়াও মিনিস্টার দিচ্ছে স্বল্প মূল্যে বাজারের সবচেয়ে ভালোমানের ফ্রিজ। তাই গ্রাহকদের বলতে চাই, এবারের ঈদে মিনিস্টার ফ্রিজ কিনুন, আর গরু  জিতে বাড়ি ফিরুন। 

আরবিএস
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
আসন্ন ঈদুল আযহাকে ঘিরে ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট এবং বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি।
ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। 
সারাদেশে 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১' শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর