খিলগাঁওয়ে ৩৫০০ ইয়াবাসহ একজন গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:১৮ এএম

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৩,৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম সাইফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম ডিএমপি নিউজকে জানান, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী খিলগাঁও থানার গোড়ান হাড় ভাঙ্গা মোড় এলাকায় ইয়াবা সরবরাহ করার জন্য আসছে। এমন তথ্যের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২১ বিকাল ৪ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৩,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত সাইফুল কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর