গ্রিসে স্কুলে মোবাইল ব্যবহার করলে শাস্তি!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ এএম

সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে শিক্ষামন্ত্রী কিরিয়াকোস পিয়েরকাকিসের মধ্যকার এক বৈঠকের পর নতুন নিয়ম ঘোষণা করা হয়। খবর গ্রিকসিটিনিউজ'র। 

শিক্ষামন্ত্রী কিরিয়াকোস বলেন, গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে স্কুলে মোবাইল চালানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা স্কুলে মোবাইল আনলেও স্কুল চলাকালীন সময়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে পারবে না।

স্কুল চলাকালীন সময়ে কেউ মোবাইল ব্যবহার করতে দেখা গেলে প্রথমবার তাকে স্কুল থেকে একদিনের জন্য বহিষ্কার করা হবে। একই অন্যায় দ্বিতীয়বার করলে তার বিরুদ্ধে শ্রেণিশিক্ষক ব্যবস্থা নেবেন।

এছাড়াও শ্রেণিকক্ষে পাঠদানের কোনো অডিও রেকর্ড বা ভিডিও ধারণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পরিপূর্ণ সম্মতি ছাড়া কোনো শিক্ষার্থী, এমনকি শিক্ষকের ছবিও তোলা যাবে না।

প্রধানমন্ত্রী মিতসোটাকিস বলেন, এই নিয়ম প্রথমদিন থেকেই শতভাগ কার্যকর হবে এমনটা আমরা আশা করি না। তবে আমরা চাই, শিক্ষার্থীরা ও অভিভাবকরা ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক হোক এবং পাঠে পূর্ণ মনোযোগী হোক।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
শনিবার ভোরে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের এক পৈশাচিক অধ্যায় রচিত হলো। হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৩ জন নিরপরাধ...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর