মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে জিয়া পরিবারের প্রয়াতদের আত্মার মাগফিরাত ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জ্যেষ্ঠপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান।
রোবাবর (১৯ জানুয়ারি) ছাত্রদলে এই কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সম্পাদকের উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত মদিনাতুল উলুম ইন্সটিটিউটের এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় তার সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্য কেউ ক্ষমতায় এলে দেশের ভালো হবে না: তারেক রহমান