মানুষের জীবন-জীবীকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১০:০২ এএম

আমাদের স্বাস্থ্যবিধি, টিকা ও মাস্কেই ভরসা করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে টানা ১৯ দিন চলা বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে।  

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, অন্য দেশের তুলনায় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে।মাঝে করোনা অনেক বেড়ে গিয়েছিলো, কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণ আসছে। নভেম্বরে সাত কোটি টিকা আসবে চীন থেকে।কোভেক্স থেকেও টিকা আসছে, আরও আসবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে খুলে দেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মােদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মােস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রােকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ আগস্ট) করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে। যে কারণে সংক্রমণ বাড়তে পারে আবার। এ সময় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।


একাত্তর/এসি

ভোলা জেলার অন্যতম পরিচিত অরাজনৈতিক ও অলাভজনক ছাত্র সংগঠন লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়নের (এলএসইউ) ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর মনোনয়ন ও...
সাম্প্রতিক সময়ে নতুন সম্পর্ক ও জীবনের নতুন অধ্যায় নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর অবশেষে সেই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তবে কোনো ব্যক্তিগত প্রেমের...
শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক পরিসরে মেধা প্রকাশের পথ সুগম করতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’।
বিভিন্ন ব্যাংকের কাছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপকে নতুন করে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত...
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাইজার ইং পদত্যাগ...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
ভারতের ২০২৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পতন হবে বলে দাবি করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের এই সরকার পরিবর্তনের জন্য...
ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের দূর থেকেই নিয়ন্ত্রণ নিয়ে এসব ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছেন হ্যাকাররা। ফলে নষ্ট হচ্ছে সেগুলোতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর