ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম সভাপতি, শিশু অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম (রোমেল) সাধারণ সম্পাদক এবং অধ্যাপক ডা. রোকসানা দিল আফরোজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আবু সাঈদের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এইচ ফারুকীর পরিচালনায় সারাদেশ থেকে চিকিৎসকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. সারওয়ার আলী। 

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ দেবনাথ। 

এতে বক্তব্য রাখেন- বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বেগম, ডা. ফওজিয়া মোসলেমসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বরেণ্য চিকিৎসকগণ।   

একাত্তর/এসি
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
“মাইক্রোবায়োম; মানব স্বাস্থ্য এবং রোগের জগতে একটি নতুন দিক” শিরোনামে সম্প্রতি জেনোফ্যাক্স একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। জেনোফ্যাক্স, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আন্তর্জাতিক...
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামান। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি...
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক।শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর