জেনোফ্যাক্সের  আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার

আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:৩০ পিএম

“মাইক্রোবায়োম; মানব স্বাস্থ্য এবং রোগের জগতে একটি নতুন দিক” শিরোনামে সম্প্রতি জেনোফ্যাক্স একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। জেনোফ্যাক্স, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান।
 
নেতৃস্থানীয় চিকিৎসক, গবেষক, জৈব প্রযুক্তি বিশেষজ্ঞ, বায়োটেকনোলজিস্ট, স্বাস্থ্যখাতে উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা এই সেমিনারটিতে উপস্থিত ছিলেন।  

সেমিনারটিতে জিনতত্ত্ববিদ, ডাক্তার, বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, ছাত্র, সামাজিক নেতা এবং বিভিন্ন স্টেকহোল্ডারগণ সামগ্রিক সুস্থতা এবং আধুনিক জীবন বিজ্ঞানের অগ্রগতিতে অন্ত্রের মাইক্রোবায়োমের ভূমিকা ব্যাখ্যা করেন।


 
জেনোফ্যাক্স-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী  ড. আবেদ চৌধুরী সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার বক্তব্যের মূল বিষয় ছিল মাইক্রোবায়োমের আবিষ্কারের উদীয়মান যুগে প্রবেশ এবং সমস্ত বিপাকীয় এবং সার্বিক শারীরিক ক্রিয়াকলাপের সাথে গভীর সংযোগ স্থাপন।
 
এছাড়াও অধিবেশনটিতে পেশাদার ব্যক্তিবর্গের মধ্যে প্যানেল আলোচনার ব্যবস্থা ছিল যেখানে অংশগ্রহণ করেন হেপাটো গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ অধ্যাপক সেলিমুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজি  ও গাইনোকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ফেরদৌসী বেগম ফ্লোরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক, ডঃ মুস্তাক ইবনে আইয়ুব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডঃ মোঃ শাখিনুর ইসলাম মন্ডল।

হেপাটো গ্যাস্ট্রোএন্টারোলজি অধ্যাপক সেলিমুর রহমান স্বাস্থ্য ও রোগে মাইক্রোবায়োমের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আমাদের আদি জিবনাচার থেকে পরিযানের প্রভাব তুলে ধরেন।

অপরদিকে অধ্যাপক ফেরদৌসী বেগম ফ্লোরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ক্যান্সার, গর্ভাবস্থা এবং মেনোপজ এর মতো পরিস্থিতির সাথে মাইক্রোবায়োমের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করেন।
 
অধ্যাপক মুস্তাক ইবনে আইয়ুব বাংলাদেশি রোগীদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার এবং অন্ত্রের স্বাস্থ্য এবং মাইক্রোবায়োম নিয়ে তাঁর গবেষণা উপস্থাপন করেন।
 
অধ্যাপক মোঃ শাখিনুর ইসলাম মণ্ডল অ্যান্টিবায়োটিকের নতুন সম্ভাবনাময় বিকল্প হিসেবে ব্যাকটেরিওফাজের ভূমিকা ব্যাখ্যা করেন। 


 
এক ঘণ্টার এই মন্ত্রমুগ্ধকর আলোচনায় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক - গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে ক্লিনিকাল অনুশীলন, স্টেকহোল্ডার সমন্বয় সাধন এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে  আমাদের মেধা-ভিত্তিক সম্পদের সুরক্ষার কথা তুলে ধরা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আইসিডিডিআর,বি এর বিশিষ্ট বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, বিডার সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, টেকনোপ্রেনিউর ও ওয়েলনেস অ্যাডভোকেট মঞ্জুর মাহবুব, ইয়র্ক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. জগলুল মজুমদার এবং ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর এবং ভাইস প্রিন্সিপাল ডা. হাবীব সাদাত চৌধুরী।
 

এআর
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে।
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামান। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি...
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক।শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর