উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমির নামজারি নিয়ে যা জানা দরকার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারিকরণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ওয়ারিশসূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে। কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন।

যৌথভাবে নামজারি (জমাভাগ ব্যতীত) করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের কাছ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে।

এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার (ভূমি) নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্যা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান করে দিবেন। এক্ষেত্রে বণ্টননামা দলিলের প্রয়োজন হবে না।

পরিপত্রে আরও বলা হয়, ওয়ারিশগণ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান করে আলাদা-আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশগণ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোন অংশে জমি ভোগ-দখল করতে চান সব ওয়ারিশ মিলে তা নির্ধারণ পূর্বক একটি আপোষ বণ্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে।

এভাবে বণ্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান করা যাবে।

পরিপত্রে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি/স্থাবর সম্পত্তি ওয়ারিশ সনদমূলে উত্তরাধিকারগণ যৌথভাবে নামজারি/রেকর্ড সংশোধনের আবেদন করলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করা হচ্ছে-যা যথাযথ নয়। এর ফলে নাগরিকগণ হয়রানির স্বীকার হচ্ছেন।

বণ্টননামা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদমূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্যা উল্লেখপূর্বক সকল ওয়ারিশের নামে যৌথ খতিয়ান করা আইনসিদ্ধ।

তবে জমাভাগের মাধ্যমে সব ওয়ারিশের নামে আলাদা খতিয়ান করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৩খ উপধারা অনুযায়ী অবশ্যই বণ্টননামা দলিলের ভিত্তিতে নামজারি করতে হবে।

তবে মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ পূর্বের খতিয়ান (মৃত ব্যক্তির নামে) ভেঙে আলাদা খতিয়ান করার মাধ্যমে জমাভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বণ্টননামা দলিল আবশ্যক।

সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশের যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বণ্টননামা দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্ট করা হলো।

এআরএস
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে টেলিভিশন পুরস্কার প্রবর্তনের কথা ভাবছে। সোমবার সচিবালয়ে টেলিভিশন গণমাধ্যমের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর