কোয়াবের তিনদিনের আইসিবিসি এক্সপো শুরু ২২ মে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজধানীর বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’ (আইসিবিসি এক্সপো-২০২৫) মেলা অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৪ মার্চ) রাজধানীর গুলশান-১ এর অল কমিউনিটি ক্লাব লি. (এসিসিএল), বিবিএস লাউঞ্জে এক প্রেস কনফারেন্সে এ কথা জানানো হয়।

এসময় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাল্টি চ্যানেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোয়াবের সিনিয়র সভ-সভাপতি নিজাম উদ্দিন মাসুদ, ঢাকা ডিজি-২১ এর ব্যবস্থাপনা পরিচালক ও কোয়াব সভাপতি এ.বি.এম সাইফুল হোসেন (সোহেল) এবং ইউনাইটেড ক্যাবল সিস্টেমের (ইউসিএস) ব্যবস্থাপনা পরিচালক ও কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চলসহ কোয়াবের অন্যান্য নেতারা। 

কোয়াব নেতারা বলেন, বাংলাদেশ ক্যাবল টিভি ব্রডকাস্টিং ও কমিউনিকেশন শিল্প বর্তমানে এক নতুন যুগের মুখোমুখি। পরিবর্তনশীল প্রযুক্তি, সম্প্রচার নীতিমালা ও ডিজিটাল বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। এই মেলাটি হবে দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি এবং সংশ্লিষ্ট অংশীদারদের জন্য এক মিলন মেলা। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উন্নত প্রযুক্তি সেবা, নতুন উদ্ভাবন ও ব্যবসায়িক সম্প্রসারণ ও নীতিনির্ধারকদের সাথে আলোচনার সুযোগ তৈরি হবে।

আইসিবিসি এক্সপো ২০২৫ এর মূল উদ্দেশ্য হলো- 

  • ডিজিটাল  সম্প্রচারের ভবিষ্যৎ, ক্যাবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ, ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিজ বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা।
  • দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
  • টেকনোলজি এক্সপোজিশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), IIG, NTTN, ব্রডকাস্টিং হার্ডওয়্যার, স্মার্ট টিভি টেকনোলজি এবং ক্লাউড ভিত্তিক কন্টেন্ট ব্যবস্থাপনার প্রদর্শনী হবে।
  • ক্যাবল টিভি খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সকল মহলের সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা।
  • স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি।

বাংলাদেশের ক্যাবল টিভি ও ব্রডকাস্টিং খাতে উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকনির্দেশনা প্রদান।আইসিবিসি এক্সপো ২০২৫-এর মেলা কমিটির আহবায়ক, কোয়াবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম মাল্টি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাসুদ বলেন, মেলার মাধ্যমে দেশি, বিদেশি সকল ইলেকট্রিক মিডিয়া ব্রডকাস্টিং, বিভিন্ন ইন্টারনেট এক্সসরিজ বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন সকল কলা-কৌশলীদের সাথে বাংলাদেশের ক্যাবল অপারেটরের একই ছাদের নিচে যোগাযোগের একটি সেতু বন্ধন তৈরি হবে। 

আরবিএস
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর