জেসিআই বাংলাদেশের উদ্যোগে সিএসআর কনক্লেভ অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম

আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব উন্নয়ন সংস্থ্যা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সিএসআর কনক্লেভ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকার একটি হোটেলে ওই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে জেসিআই এর ভাইস প্রেসিডেন্ট কোউহেই ওইয়া বিশেষ অতিথি হিসেবে ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০ জন সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়। ইমরান কাদির অনুষ্ঠানে বলেন  জেসিআই বাংলাদেশ সবসময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সামাজিক উন্নয়ন ও নেতৃত্বের উন্নয়নে কাজ করে। এ বছর রমজান উপলক্ষে আমরা ইফতারের আয়োজন করেছি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর সাথে এবং তাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিতরণ করেছি।

ইভেন্ট ডিরেক্টর ও জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে সিএসআর কার্যক্রমের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জেসিআই বাংলাদেশের তরুণ নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে।

অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ‘বিশেষ বক্তৃতার’ মাধ্যমে।

তিনি সিএসআর কার্যক্রমের তাৎপর্য এবং বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল সেক্রেটারি জেনারেল ফাহিম আহমেদ, ন্যাশনাল ট্রেজারার কাজী ফাহাদ, এবং ন্যাশনাল জেনারেল লিগ্যাল কাউন্সেল তাহসিন আজিম সিজান। একইসঙ্গে জেসিআই বাংলাদেশের অন্য ন্যাশনাল অফিসার ও লোকাল প্রেসিডেন্টসহ প্রায় ৬০০ সাধারণ সদস্য এই আয়োজনে অংশ নেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০ টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ৪৫টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

কেএসএইচ
জেসিআই’র ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে হায়ার জেসিআই ঢাকা ওয়েস্ট রাইজ আপ রান অনুষ্ঠিত হয়েছে।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৫ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমনের কাছে চেইন...
আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ইফতার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান...
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্টে করা হয়েছে রাসেল আহমেদকে। সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর