যাত্রা শুরু করছে নতুন ই-কমার্স ‘কার্টআপ.কম’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে ই-কমার্স সাইট কার্টআপ (cartup.com)। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান।

সম্পূর্ণ দেশীয় উদ্যোগে দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। এতে অনলাইন শপিংকে আরো সহজ করতে সাশ্রয়ী মূল্য, অথেনটিক পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কার্টআপ অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে পণ্য অর্ডার করা যাবে। নিজস্ব বিস্তৃত লজিস্টিক নেটওয়ার্কের সাহায্যে ডেলিভারি হবে নিরাপদ ও দ্রুততম সময়ে। ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, গ্রোসারি, কসমেটিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১০ লাখেরও বেশি পণ্য থাকছে প্ল্যাটফর্মটিতে। বিশ্বস্ত ব্র্যান্ডসসহ প্রায় ২ হাজারের বেশি ভেরিফায়েড সেলাররা কার্টআপের সঙ্গে এরইমধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও, উন্নত কাস্টমার সার্ভিস বজায় রাখতে ৭ দিনের রিটার্ন পলিসি ও প্রফেশনাল কাস্টমার সাপোর্টও থাকছে।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, কার্টআপ এমন একটি মার্কেটপ্লেস হবে যেটি গ্রাহকের বিশ্বাস, দক্ষতা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশে ই-কমার্সের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম গ্রাহক ও বিক্রেতা উভয়ের প্রত্যাশা পূরণের জন্য তৈরি করা হয়েছে, যা একটি উন্নত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কার্টআপ লিমিটেড ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ‘কার্টআপ কার্নিভ্যাল’ লঞ্চ ক্যাম্পেইনের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা বিভিন্ন পণ্যে এক্সাইটিং ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি, ম্যাজিক ভাউচার, ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। আপডেট পেতে গ্রাহকদের কার্টআপ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে এবং ব্র্যান্ডটির সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতে বলা হয়েছে।

একাত্তর/আরএ
নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এতে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর