মাইলস্টোনে নিহতদের স্মরণে রোটারি ক্লাব বনানীর উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব বনানীর উদ্যোগে গত শনিবার কলেজের গার্লস ক্যাম্পাসে নানা জাতের ৫০টি গাছ রোপণ করা হয়।

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা দলবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নেয়। প্রতিটি দলকে পাঁচটি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা আম, জাম, নিম, বাদাম ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা রোপণ করে দারুণ উৎসাহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে।

কর্মসূচিতে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান উপদেষ্টা লে. কর্নেল (অব.) নুরন্ননবী, ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) ইফতেখার হোসেনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রোটারি ক্লাব অব বনানীর সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরাও অংশ নেন।

লে. কর্নেল (অব.) নুরন্ননবী শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রোটারি ক্লাব অব বনানীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসিক ট্রমা দূর করতে রোটারি ক্লাব অব বনানী এক বছরের মানসিক স্বাস্থ্যসেবা, আর্ট, স্পোর্টস ও সাংস্কৃতিক ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছে।

ভাইস প্রিন্সিপাল ইফতেখার হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও মানসিক অবসাদ কাটাতে সহায়ক হবে।

তিনি কলেজের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মো: লিমন আহামেদ (১৮) আই.ই.এস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে এ...
রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এ দুর্ঘটনা ঘটে।সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকার নাহিদের রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।হৃদয় সরদার (২২)...
দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে...
রাজধানী ঢাকার উত্তরার কোটবাড়ি রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে রেললাইনের পাশে হাতিটিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর