নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়ামের এসএলটিই চুক্তি সই

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম (বিপিসিএস) কনসোর্টিয়াম নকিয়ার সঙ্গে সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট (এসএলটিই) সরবরাহের চুক্তি সই করেছে। 

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। এটি বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম সাবমেরিন ক্যাবল প্রকল্পের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।

বিপিসিএস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তিতে বিপিসিএস কনসোর্টিয়ামের পক্ষে সই করেন মেটাকোর সাবকম লিমিটেডের প্রধান নির্বাহী আমিনুল হাকিম, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম ও সিডিনেট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান। নকিয়ার পক্ষে চুক্তিতে সই করেন নকিয়া ইন্ডিয়ার হেড অব সেলস ইউনিট প্রশান্ত মালকানি ও নকিয়ার সিনিয়র সেলস অ্যাকাউন্ট ডিরেক্টর সুমন প্রাসাদ। এ সময় নকিয়ার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নকিয়ার হেড অব এমার্জিং বিজনেস জিবিতেশ নায়াল, নকিয়ার মার্কেটিং ম্যানেজার রাহুল দেরওয়ানি, নকিয়ার অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ আর. ইসলাম ও নকিয়া বাংলাদেশের হেড অব সেলস ক্রিস্টোফার স্যামুয়েল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার, ভারতে ফিনল্যান্ডের কূটনীতিক আনত্তি হেরলেভি, জাপান দূতাবাসের ডাইসুকি সুকাও এবং ম্যামি কোবাইশি।

বিপিসিএস কনসোর্টিয়ামের সদস্যরা জানান, বর্তমানে দেশে ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে ৯ হাজার জিবিপিএস। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে আনুমানিক ২০ হাজার জিবিপিএস এবং ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের ব্যান্ডউইথের চাহিদা হবে প্রায় ৫০ হাজার জিবিপিএস। এ চাহিদা মোকাবিলায় বেসরকারি খাতের এই তিনটি সাবমেরিন ক্যাবল অপরিহার্য হয়ে পড়েছে। এরইমধ্যে উদ্যোক্তারা প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। আরও এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করে ২০২৬ সালের জুনের পর এই তিনটি বেসরকারি কোম্পানি কর্তৃক তিন পেয়ার ক্যাবল চালু করার পরিকল্পনা রয়েছে।

কনসোর্টিয়ামের কর্মকর্তারা আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে ভারত থেকে প্রায় ৬০ শতাংশের ও বেশি ব্যান্ডউইথ আসে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতে চলে যায়। সিঙ্গাপুর–কক্সবাজার রুটের নতুন এই ৩ পেয়ার ক্যাবল চালু হলে ভারতের ওপর নির্ভরতা কমবে এবং দেশ ব্যান্ডউইথে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে।

একাত্তর/এসি
রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’ নবায়নের লক্ষ্যে এনেক্স কমিউনিকেশনস...
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় প্রদান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর