ইউএস-বাংলার ইন-ফ্লাইট ম্যাগাজিন পুনর্গঠনে এনেক্স কমিউনিকেশনসের চুক্তি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’ নবায়নের লক্ষ্যে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে এনেক্স কমিউনিকেশনস লিমিটেড ম্যাগাজিনটির কনটেন্ট, সৃজনশীল দিকনির্দেশনা, বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রকাশনা প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্মারক চুক্তি’র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  
 
এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের প্রধান, মহা ব্যবস্থাপক কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুযায়ী, নতুন কাঠামোর অধীনে ‘ব্লু স্কাই’ ম্যাগাজিনে আরও সুসংগঠিত, তথ্যসমৃদ্ধ এবং পাঠকবান্ধব কনটেন্ট উপস্থাপন করা হবে। ভ্রমণ, সংস্কৃতি, লাইফস্টাইল ও বিশেষ প্রতিবেদনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আধুনিক উপস্থাপনায় সাজানো কনটেন্ট যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। 
 
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে ম্যাগাজিনটি যাত্রীদের আরও আকর্ষণীয় এবং কার্য উপযোগী তথ্য দিয়ে যাত্রীদের ফ্লাইটে থাকাকালীন সময়টাকে আনন্দঘন করবে। পাশাপাশি নবায়নকৃত প্রকাশনাটি বিজ্ঞাপনদাতাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা আধুনিক, বৈচিত্র্যময় ও ক্রমবর্ধমান পাঠকগোষ্ঠীর  কাছে পৌঁছানোর সুযোগ পাবে। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করে যে, এই সহযোগিতা ইন-ফ্লাইট কমিউনিকেশনের মানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং বিমান ভ্রমণ, বিজ্ঞাপন বাজার ও সামগ্রিক এভিয়েশন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আরবিএস
রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম (বিপিসিএস) কনসোর্টিয়াম নকিয়ার সঙ্গে সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট (এসএলটিই) সরবরাহের চুক্তি সই করেছে। 
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় প্রদান...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর