এসএসসি-এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের ডিআরই’র সংবর্ধনা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সংগঠনের শফিকুল কবির মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের কৃতি সন্তানদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। তোমরা শুধু  জিপিএ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। 

তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালভাবে লেখাপড়া করলে জীবনে সফলতা আসবেই।  এ সময়ে তিনি ডাকসু নির্বাচনে সাংবাদিকের সহযোগিতার কথাও উল্লেখ্য করেন। 

বিশেষ অতিথির বক্তব্য এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান বলেন, সাংবাদিকেরা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনেক সুযোগ আছে। আমি আশা করবো জাতির বিবেক হিসেবে সাংবাদিকেরা দেশ গঠনে ভূমিকার রাখবে।  

তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষৎ। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আজকের বাচ্চাদের ওপর। এদেরকে সঠিক শিক্ষা ও গাইডলাইন দিতে পারলে বাংলাদেশ সঠিক পথে এগুবে। প্রত্যেক সন্তান মা-বাবা-সমাজ তথা দেশকে আলোকিত করবে এই শিশুরা। ডিআরইউর এই আয়োজনে বাচ্চাদের সাথে সময় দিতে পেরে আমি আনন্দিত। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূইয়া, সুমন চৌধুরী, মো. সলিম উল্ল্যা (এস.ইউ সেলিম)। 

অনুষ্ঠানে এসএসসি-২০২৫ এর ২৩ জন, ও এইচএসসি-২০২৪ এর ১৪ জনসহ মোট ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। এসবিএসি ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিবকে।

একাত্তর/এসি
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দিবসটি উপলক্ষে র‍্যালি ও নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।
নারী সাংবাদিকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের শুটিং (নারী) বিভাগে চ্যাম্পিয়ন হলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন। ২৬ পয়েন্ট নিয়ে জয় পান নাদিয়া।প্রতিযোগিতায় নাদিয়া শারমিনের নিকটতম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর