ডিআরইউ'র নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

নারী সাংবাদিকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পাথওয়ে ড্রাইভিং স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

প্রথম দফায় প্রায় ৪০ জন নারী সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পরবর্তীতে ডিআরইউ’র পুরুষ সদস্যদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে। ডিআরইউ ও বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। মাসব্যাপী চলবে এ কর্মসূচি।

অনুষ্ঠানে নীলিমা আখতার বলেন, দক্ষতা উন্নয়নমূলক যে কোনো প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিআরইউ-এর এই উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

প্রধান উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নারীদের উৎসাহিত করার মতো উদ্যোগ খুব একটা দেখা যায় না। ডিআরইউ’র এই পদক্ষেপ নারীদের ড্রাইভিং পেশায় আগ্রহী করবে এবং ইতিবাচক প্রভাব রাখবে। তিনি জানান, যে কোনো কল্যাণমূলক উদ্যোগে তিনি ডিআরইউ’র পাশে থাকবেন।

পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে ডিআরইউ’র সঙ্গে কাজ করা তাদের ধারাবাহিক প্রচেষ্টা। নারী সাংবাদিকদের পাশাপাশি ভবিষ্যতে পুরুষ সদস্যদেরও প্রশিক্ষণ দেয়া হবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখন দৃশ্যমান অগ্রগতি অর্জন করছেন। ড্রাইভিং প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এই প্রশিক্ষণ নারী সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং মানসিক দৃঢ়তা বাড়াবে। বিশ্বের উন্নত দেশগুলোতে নারীরা ড্রাইভিংয়ে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

গবেষণায় দেখা যায়, নারী চালকদের কারণে দুর্ঘটনাও কম হয়ে থাকে। এ ধরনের কর্মসূচি সাংবাদিকদের জন্য অব্যাহত থাকবে বলে জানান মাইনুল হাসান সোহেল। 

ডিআরইউ নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী বলেন, নারী সদস্যদের জন্য এই ড্রাইভিং প্রশিক্ষণ শুধু একটি কোর্স নয়—এটি তাদের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা বাড়ানোর বাস্তব পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, দক্ষ হয়ে ওঠা নারী সদস্যরা ভবিষ্যতে অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে দাঁড়াবেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ডিআরইউ স্মরণিকা উপহার দেয়া হয়।

আরবিএস
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দিবসটি উপলক্ষে র‍্যালি ও নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি দেওয়া হয়েছে। 
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
ডিজিটাল প্লাটফর্মের অধিকতর নিরাপদ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করায় ২৫ জন নারী সাংবাদিক ও রাজনীতিবিদকে সনদ দিলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সফলভাবে এই কোর্স সম্পন্ন করায় তাদের হাতে সনদ তুলে দেন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর